Shantanu Sen Complained Against Mamata Banerjee for R G Kar Case: প্রথমের দিকে আর জি কর কাণ্ড নিয়ে কোনও কথাই বলেন নি তিনি। তবে পরের দিকে আর জি কর মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। আর জি করে পড়াশোনার মান নিয়েও প্রশ্ন তুলেছিলেন। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলেন। আর এরপরই তৃণমূলের মুখপাত্রের পদথেকে সরিয়ে দেওয়া হয় শান্তনু সেনকে। পদ হারিয়ে এবার ফের বিস্ফোরক দাবী করলেন তিনি (Shantanu Sen Complained Against Mamata Banerjee for R G Kar Case)।
দলের মুখপাত্র হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন শান্তনু সেন। নিজের এই পদ হারানো প্রসঙ্গে তিনি বলেন, “এই দলে আমার থেকে অনেক নবীন রাজনৈতিক নেতার কাছ থেকে আমাকে সরানোর বার্তা শুনতে হচ্ছে। আমি দলের পুরনো দিনের সৈনিক। অথচ এই দলে যারা বারবার দলবদল করে, একবার ওই দল একবার এই দল করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে, তাঁরা দলে ঢুকে নেতা হয়ে যাচ্ছে। অথচ পরিষ্কার কথা বললেই ক্ষতি” (Shantanu Sen Complained Against Mamata Banerjee for R G Kar Case)।
শান্তনুর দাবী, আর জি করের কোনও ঘটনার কথাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঠিকঠাক পৌঁছয় না (Shantanu Sen Complained Against Mamata Banerjee for R G Kar Case)। তাঁর দাবী, “মাননীয়া, আমার নেত্রী, আপনি সঠিক খবর পাচ্ছেন না। আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে। আমি বারবার বলব, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকমতো বুঝতেন এবং প্রথম দিন থেকে ঠিক কাজ করতেন, তাহলে আরজি করের এই অবস্থা দাঁড়াতো না”।
তাহলে কী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন শান্তনু? যদিও তাঁর কথায়, “মুখপাত্র হিসেবে নেত্রীর বিরুদ্ধে বলার কথা তো স্বপ্নেও ভাবতে পারিনি। অনেকের অপছন্দের কারণ হয়েও দলকে বারবার বাঁচানোর চেষ্টা করেছি” (Shantanu Sen Complained Against Mamata Banerjee for R G Kar Case)।
এর আগে কী বলেছিলেন শান্তনু (Shantanu Sen Complained Against Mamata Banerjee for R G Kar Case)?
আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে শান্তনু সেন বলেছিলেন, তাঁর মেয়েকে তিনি আর জি করে নাইট ডিউটিতে পাঠাবেন কি না সন্দেহ রয়েছে। এরপর সেখানকার পড়াশোনা নিয়েও অভিযোগ তোলেন তিনি। বলেছিলেন, “আমি আরজি করের প্রাক্তনী। আমার মেয়ে সেখানে পড়ে। আরজি করে মেডিক্যাল এডুকেশন গত কয়েক বছরে রসাতলে গিয়েছে। কয়েক জনকে খুশি করতে পারলে প্রশ্ন জানা যায়। উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, টোকাটুকি করা যায়”।
এরপর তিনি জানিয়েছিলেন, তিনি আর জি কর নিয়ে দলের পক্ষে মুখ খুলবেন না। তবে তাঁর মন্তব্যের পরই তাঁকে সরানো হয় মুখপাত্রের দ থেকে। আর পদ খোয়ানোর পর ফের বিস্ফোরক শান্তনু (Shantanu Sen Complained Against Mamata Banerjee for R G Kar Case)।





