পদ্মশিবিরেই আস্থা শোভনের! জল্পনা উড়িয়ে অবস্থান স্পষ্ট করলেন তিনি!

২১ শের আগমনের আগে বাংলার রাজনীতিতে গুজব, জল্পনা, ফিসফাস, দলবদল, রংবদল লেগেই রয়েছে। সম্প্রতি আশঙ্কা প্রকাশ করা হয়েছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শোভন চট্টোপাধ্যায় ফের ফিরতে পারেন নিজের পুরনো দলে। তৃণমূল নাকি বিজেপি? শোভন থাকবেন না যাবেন? এই নিয়েই ক’দিন রাজনৈতিক মহলে ছড়িয়েছিল উত্তেজনা। তবে এসবের মাঝেই পদ্মশিবিরের খবর তৃণমূলে নয়, বিজেপিতেই আস্থা রাখছেন প্রাক্তন তৃণমূলত্যাগী মেয়র।

শুরু থেকে শোভনের অবস্থান নিয়ে জল্পনা ছিলই। বিজেপির কোনও কর্মসূচিতেই দেখা মেলে না তাঁর। এমনকী অমিত শাহ-র সভাতেও দেখা যায়না তাঁকে। এই নিয়ে মেলা অভিযোগ রয়েছে গেরুয়া অন্দরে। দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় নিরাপত্তা , বৈশাখীকে দলের মধ্যে বড় পদ দেওয়ার মতো একাধিক শর্ত রয়েছে শোভনের তরফে। তাই দলীয় অবস্থান নিয়ে তিনি যে খুশি নন এ বিষয় স্পষ্ট। এরই মাঝে গতকাল রত্নার দায়িত্ব খর্ব করেছে তৃণমূল।

তবে হাজার শর্ত থাকলেও এত বছরের অভিজ্ঞতা সম্পন্ন পোড়খাওয়া এই রাজনৈতিক নেতাকে হাতছাড়া করতে চায় না পদ্মশিবির। তাই শোভনের দল ছাড়া নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন তড়িঘড়ি শোভনের বাড়ি পৌঁছে যান অরবিন্দ মেনন। জানা গিয়েছে, এদিন শোভনের সমস্ত দাবিই শোনেন তিনি। যদিও সূত্রের খবর, শোভনকে কোনও প্রতিশ্রুতি অবশ্য এখন‌ও দেননি মেনন। কাজেই চূড়ান্ত সিদ্ধান্ত এখন অধরাই।

RELATED Articles

Leave a Comment