রিয়ার মত জিয়ার সঙ্গেও প্রকাশ্যে অশালীন আচরণ মহেশ ভাটের, ভাইরাল ভিডিও দেখে নেটপাড়ায় নিন্দার ঝড়

জিয়া থেকে রিয়া, কাউকেই ছাড়েননি পরিচালক মহেশ ভাট। মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অভিযোগ তার বিরুদ্ধে নতুন নয়। বিশেষত বলিউডে যারা নিউকামার তাদের সঙ্গে অত্যন্ত অশালীন অবস্থায় বারংবার দেখা গিয়েছে পূজা-আলিয়ার বাবা মহেশ ভাটকে। এবার জিয়া খানের সঙ্গে তার একটি অশালীন ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ্যে আসতেই নেট পাড়ায় পড়ে গিয়েছে শোরগোল।

ভিডিওটি সময়কাল সম্ভবত ২০০৪ সাল। তখন অভিনেত্রী জিয়া খানের বয়স মাত্র ১৬। ভিডিওতে দেখা যাচ্ছে, জিয়া-মহেশ বেশ ঘনিষ্ঠভাবে বসে রয়েছেন, কিছু একটা নিয়ে হাসাহাসি করছেন তাঁরা। মহেশ জিয়ার গলা বারবার জড়িয়ে ধরছেন, নাবালিকা জিয়ার চোখেমুখে অস্বস্তির বেশ স্পষ্টভাবে ফুটে উঠছে ভিডিওতে।

এর তিন বছর পরেই ২০০৭ সালে রামগোপাল ভার্মার ‘নিঃশব্দ’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন। যদিও ২০০৪ সালে জিয়ার ডেবিউ করার কথা ছিল ইমরান হাশমির বিপরীতে ‘তুমসা নেহি দেখা’ ছবিতে। ইমরান হাশমি আবার মহেশ ভাটের ভাগ্নে। এই ছবিটির প্রযোজনা করেন মহেশের ভাই মুকেশ ভট্ট। তবে কোনো কারণে এই সিনেমাটিতে জিয়াকে দেখা যায়নি।২০১৩-র ৩ জুন রহস্যজনকভাবে মারা যান জিয়া খান। জানা যায় তিনি অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলির সন্তানের মা হতে চলেছিলেন। সুরজ তাঁর বয়ফ্রেন্ড ছিলেন।সুরজ এর অত্যাচারে তাঁর গর্ভস্থ সন্তানটি নষ্ট হয় এবং জিয়া আত্মহত্যার পথ বেছে নেন। তিনি সুরজ পাঞ্চোলিকে উল্লেখ করে সুইসাইড নোটও লেখেন বলে জানা গিয়েছিল সেই সময়।। এই নিয়ে একটি মামলা দায়ের হয় সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে। জিয়ার মা রাবিয়া অভিযোগ করেন, সুরজ ও তাঁর বাবা আদিত্য পাঞ্চোলি মামলা ধামাচাপা দিতে নিজেদের প্রভাব খাটিয়েছেন। যদিও এই অস্বাভাবিক মৃত্যু রহস্যের এখনো পর্যন্ত কোনো কিনারা হয়নি।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি মহেশ ভাটের বিরুদ্ধে নতুন করে বিষোদগার শুরু হয়েছে নেট দুনিয়ায়। অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গেও একইরকমভাবে প্রকাশ্যে ক্যামেরার সামনে অশালীন আচরণ করছিলেন মহেশ ভাট যেখানে রিয়াও প্রবল অস্বস্তিতে পড়ে ছিলেন। জিয়ার সঙ্গেও একইরকম ব্যবহার করায় মহেশ ভাটকে রীতিমত ‘কামুক বুড়ো’ বলতেও বাঁধছে না কারোর। এছাড়াও অভিনেত্রী পারভিন ববির সঙ্গে তিনি কী করেছিলেন সেটাও কারোর অজানা নয়। তাই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঘৃণা ঝরে পড়ছে এই পরিচালক-প্রযোজক এর বিরুদ্ধে। যদিও এখনও পর্যন্ত মহেশ ভাটের তরফ থেকে গোটা ঘটনায় কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

RELATED Articles

Leave a Comment