মেদিনীপুরে মমতার সভার মধ্যেই কলকাতায় শুভেন্দু অধিকারী, তবে কী বড়সড় কোনও সিদ্ধান্তের ইঙ্গিত?

শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য রাজনীতির অন্দরে জল্পনা ক্রমশ বেড়েই চলেছে। রাজনৈতিক দ্বন্দের মাঝেই কলকাতায় হাজির হলেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে ফের জল্পনার উদ্ভব হয়।

জানা গিয়েছে, আজ, সোমবার, উত্তর কলকাতার সুকিয়া স্ট্রীটে এসেছিলেন শুভেন্দু। নিজের বাড়িতে একটি বৈঠকেরও কথা ছিল কিন্তু কিছুক্ষণের জন্য বাড়ির চত্বরে এসেও গাড়ি ঘুরিয়ে ফের বেড়িয়ে যান তিনি। আজ সকাল থেকেই সর্বভারতীয় একটি সংবাদ চ্যানেলের পক্ষ থেকে শুভেন্দুর গতিবিধির উপর নজর রাখা হয়। এদিন তাঁর গাড়ি থামা মাত্রই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন করেন ওই সংবাদমাধ্যমের এক প্রতিনিধি। কিন্তু এ নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি বলে জানা গিয়েছে।

এদিন বিকেলে সুকিয়া স্ট্রীট, আমহার্স্ট স্ট্রীট, এমজি রোড ও সেন্ট্রাল অ্যাভিনিউ ছাড়িয়ে ডরিনা ক্রসিং হয়ে তাঁর গাড়ি ছুটতে থাকে। তবে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে আজই শুভেন্দু কোনও সিদ্ধান্ত নেবেন কী না, এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনীতির অন্দরে। অনেকেই মনে করছেন, আজই হয়ত তিনি দলত্যাগ করতে পারেন। তবে তিনি আদৌ কী করবেন, দলত্যাগ করলেও তিনি পরিবর্তী কোন দলে যোগ দেবেন বা তিনি নিজের আলাদা দল গঠন করবেন কী না, এ নিয়ে স্পষ্টভাবে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।

এদিকে, আজ সোমবার, মেদিনীপুরে শুভেন্দুর জায়গায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যেতে পারে, আজ এখান থেকেই তিনি ২১-এর ভোটের প্রচার শুরু করলেন। তবে আজকের এই সভায় শুভেন্দু তো দূর, অধিকারী পরিবারের কারোরই দেখা মেলেনি যা নিয়ে আরও বেড়েছে উত্তেজনার পারদ। এও শোনা গিয়েছে যে, আজকের এই সভায় শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণই জানানো হয়নি।

RELATED Articles