“২ পয়সার প্রেস”, সংবাদমাধ্যমকে কুরুচিকর মন্তব্য মহুয়া মৈত্রের, অভিযোগে সরব হয়ে এর উচিত জবাব দিল কলকাতা প্রেস ক্লাব

তার বৈঠকে কেন সংবাদমাধ্যমকে ডাকা হয়েছে, এই নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেন কৃষ্ণনগরের তৃনমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। শুধু তাই-ই নয়, সংবাদমাধ্যমকে ‘দু পয়সার প্রেস’ বলে চূড়ান্ত অপমান করেন তিনি। তার এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তোলপাড়। সংবাদমাধ্যমকে এভাবে আক্রমণ করার অধিকার কে দিয়েছে, এই মন্তব্য অত্যন্ত অপমানজনক, এই ধরণের বিবৃতিতে উত্তাল হয়ে উঠে সোশ্যাল মিডিয়া। এবার মহুয়া মৈত্রের এই কুরুচিকর মন্তব্যের উপযুক্ত জবাব দিল কলকাতা প্রেস ক্লাব।

গতকাল রবিবার কল্যাণীর বিদ্যাসাগর মঞ্চে কর্মীসভায় যোগ দেন তৃনমূল সাংসদ মহুয়া মৈত্র। এই সভায় স্বাভাবিক নিয়মেই হাজির ছিলেন সাংবাদিকেরা। মোবাইল ও ক্যামেরা দেখেই রেগে যান মহুয়া মৈত্র। তখনই সভার আয়োজকদের ডেকে বলেন, “কে এই দু পয়সার প্রেসদের এখানে ডাকে। সরাও প্রেসকে”।

তার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে আজ কলকাতা প্রেস ক্লাব একটি বিবৃতি জারি করে বিজ্ঞপ্তি দেয়। এই বিবৃতিতে লেখা হয়েছে যে, সংবাদমাধ্যমের সম্পর্কে সাংসদ মহুয়া মৈত্র যে মন্তব্য করেন, তা নিঃসন্দেহে অপমানজনক। বিবৃতিতে উল্লেখ করা হয় যে, একজন সাংবাদিকের সামাজিক দায়বদ্ধতার বিশ্বজোড়া স্বীকৃতি রয়েছে। এই কাজের সঙ্গে যুক্ত সাংবাদিকদের অপমান করার অধিকার কারোর নেই। বিবৃতিতে এও জানানো হয়েছে যে, সাংসদ যেন তার মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন।

“২ পয়সার প্রেস”, সংবাদমাধ্যমকে কুরুচিকর মন্তব্য মহুয়া মৈত্রের, অভিযোগে সরব হয়ে এর উচিত জবাব দিল কলকাতা প্রেস ক্লাব

তবে সংবাদমাধ্যমকে আক্রমণ করা এ তৃণমূলের তরফে নতুন ঘটনা নয়। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে আক্রমণ করে বলেন যে সংবাদ মাধ্যম টাকা নিয়ে ভুয়ো খবর প্রচার করেছে। তিনি এও বলেন যে একাধিক সংবাদমাধ্যম নাকি বিজেপির হয়ে কাজ করছে।

RELATED Articles