তাপমাত্রা পৌঁছবে ৪৪ ডিগ্রিতে, তাপপ্রবাহের সতর্কতা ১৫ জেলায়, তীব্র দাবদাহে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর, বৃষ্টি কবে হবে?

সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। সকাল নটা রোদ অনুভূত হচ্ছে বেলা বারোটার মত। গত কয়েকদিন ধরে বঙ্গ জুড়ে চলছে তাপপ্রবাহ। শনিবার তাপপ্রবাহের মাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া (weather) দপ্তর। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পেরিয়েছে ৪০ ডিগ্রির ঘর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই কমবে না এই অস্বস্তিকর তাপমাত্রা।

আগামী সোমবার পর্যন্ত ১৫ জেলায় তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে। বঙ্গের ৮ জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার কলকাতার সর্বোচ্চ হতে পারে ৪২ ডিগ্রি। বাঁকুড়া, মেদিনীপুরের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজকের তাপমাত্রা ৪৪ ডিগ্রি অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। গরমের দাপট থাকবে উত্তরের মালদহ, দুই দিনাজপুরেও। তবে উত্তরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া (Weather) দফতরের তরফে জানিয়েছেন, আরও দুই থেকে তিন দিন এই প্রকার গরম থাকবে। শনি ও রবিবারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ার দাপটে তাপপ্রবাহ জারি থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। হাওয়া অফিস সূত্রে সতর্কতা জারি করে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহ হবে। সিভিয়ার হিটওয়েভ অ্যালার্ট জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপপ্রবাহ চলবে মঙ্গলবার পর্যন্ত। আপাতত মঙ্গলবার অবধি তীব্র তাপপ্রবাহে নাজেহাল হবে বঙ্গবাসী।

আলিপুর হাওয়া অফিস সূত্রে একটি স্বস্তির খবরও রয়েছে। সোমবার থেকে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ডে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তে যে জলীয় বাষ্প ঢুকবে তার ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি করবে। এই বজ্রগর্ভ মেঘে হবে বৃষ্টি।‌ ফলে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে। বৃষ্টির সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি হলেও উত্তরবঙ্গের আবহওয়া (weather) আরামদায়ক। ‌ আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ‌

আরও অন্যান্য খবর