দক্ষিণ দিনাজপুরে গভীর রাতে আটক ১৪ টি উট সহ একটি লরি।

গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার অন্তর্গত সন্ন‍্যাসী তলা এলাকা থেকে গভীর রাতে কুশমন্ডি থানার পুলিশ ১৪ টি উট সহ একটি লরি আটক করে।

গোপন সূত্র মারফত খবর পেয়ে একটি লরি থেকে উদ্ধার করা হয় এই উট গুলিকে। সঙ্গে সঙ্গেই উট পাচারের ঘটনায় লরিতে থাকা তিন জনকে কুশমন্ডি থানার পুলিশ গ্রেপ্তার করে।

গঙ্গারামপুরের এস ডি ও দিপ কুমার দাস জানান যে, গোপন সূত্র-এ খবর পেয়ে কুশমন্ডি থানার এস আই গৌতম দাস শুক্রবার গভীর রাতে সন্ন‍্যাসী তলা এলাকা থেকে লরি সহ ১৪ টি উট কে আটক করে। এই উট গুলির বর্তমান বাজার মূল‍্য ১২ থেকে ১৩ লক্ষ টাকা বলে তিনি জানান।

পুলিশ সূত্রে আরো জানা গেছে যে রাজস্থান থেকে অবৈধ ভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল উট গুলিকে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে আদালতে তিন পাচারকারী কে ১০ দিনের পুলিশ হেফাজত-এ নেয় কুশমন্ডি থানার পুলিশ। শুধুমাত্র ভিন রাজ্যের পাচারকারী, নাকি এর পেছনে রয়েছে কোন আন্তর্জাতিক পশুপাচার চক্র আপাতত এটাই খতিয়ে দেখছে কুশমন্ডি থানার পুলিশ।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর