‘সরকারি ক্ষমতা ব্যবহার করে নিজের সম্পদ বাড়ানোতে বাহবা নেই’, দলে আবাস দুর্নীতি হচ্ছে, স্বীকার করে নিলেন তৃণমূল বিধায়ক শোভনদেব

বিগত বেশ কিছুদিন ধরে যে বিষয়টি নিয়ে রাজ্য-রাজনীতি ফের উত্তাল হয়েছে, তা হল আবাস যোজনায় দুর্নীতি (Awas Yojna Corruption)। এই নিয়ে বিরোধী পক্ষের তরফে শাসক দলকে কটাক্ষ শানানো হয়েছে। এবার এই এই নিয়ে সরব হলেন খোদ খড়দহের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। শুধু তাই-ই নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), দিলীপ ঘোষদের (Dilip Ghosh) একজোট হওয়া নিয়েও কটাক্ষ করেন বর্ষীয়ান তৃণমূল নেতা।

আবাস যোজনা নিয়ে রাজ্য এখন উত্তাল। একাধিক তৃণমূল নেতা ও তাদের স্ত্রীদের নাম উঠেছে এই তালিকায়। এই নিয়ে শাসক দলকে শানাতে একটুও কসুর করছে না বিজেপি। এহেন পরিস্থিতিতে এবার গতকাল, শনিবার বারুইপুরের উত্তর ভাগে বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের সম্মেলনে কৃষকদের সম্মান জানানোর অনুষ্ঠানে এই আবাস যোজনার দুর্নীতি নিয়ে সরব হলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিন সভায় তিনি বলেন, “সরকারি ক্ষমতা ব্যবহার করে নিজের সম্পদ তৈরি করে এতে বাহবা পাওয়া যায় না। আর এটা কোনও কৃতিত্বের বিষয় নয় । যিনি এটা করেছেন তিনি অন্যায় করেছেন । গ্রাম পঞ্চায়েতের পদে থেকে যদি কেউ অনৈতিকভাবে অর্থ নিয়ে থাকেন তারা অন্যায় করেছেন। তবে এটাও ঠিক যে এরা আর্থিক দিক থেকে বলিয়ান নয়। অধিকাংশই গরিবরাই পঞ্চায়েতে টিকিট পায় । তাঁরা হয়ত বুঝতে পারেননি । কারণ তাঁর হাত থেকে মানুষ সুবিধা পাবেন। সে পাবেন বলে তো তাঁকে পঞ্চায়েতের সদস্য করা হয়নি। এটা যারা করেছেন তারা সম্পূর্ণ ভুল কাজ করেছেন”।

এখানেই শেষ নয়, এর পাশাপাশি অমিত শাহ্‌’র রাজ্যে আসা নিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মধ্যে যে ঐক্য দেখা গিয়েছে, তা নিয়েও এদিন কটাক্ষ করেন শোভনদেববাবু। তিনি এই বিষয়ে বলেন, “সকাল বিকালে ওনারা তো ঝগড়াই করেছে । এখন অমিত শাহ এসেছেন এবং কান মলে দিয়েছেন । কাল-পরশু ওরা আবার ভুলে যাবেন ।ততক্ষণে কানের ব্যথাও চলে যাবে । আবার নিজেরা নিজেদের সঙ্গে লেগে যাবে”।

শনিবারের সভামঞ্চ থেকে বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার সাড়ে সাতশ কৃষককে সম্মান জানানো হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার সহ অন্যান্যরা।

RELATED Articles