জওয়ানদের জন্য বিশেষ রাখি পাঠালেন বীরভূমের বোনেরা! সঙ্গে থাকলো তাদের বীরত্বের কথা লেখা চিঠি

দেশের নাগরিকদের বর্ডারে দাঁড়িয়ে সুরক্ষা দিচ্ছে আমাদের সেনা জওয়ানরা। তারা দিনের পর দিন মাসের পর মাস বাড়ি আসতে পারেন না। সেই সেনা জওয়ান ভাইদের জন্য রাখি নিজদের হাতে বানিয়ে পাঠালেন বীরভূমে বোনেরা। সঙ্গে পাঠিয়েছেন তাদের উদ্দশ্যে লেখা চিঠি।

এই অভিনব উদ্যোগটি নিয়েছেন বীরভূমের সাঁইথিয়ায় অখিল ভারতীয় মাড়োয়ারি মহিলা সম্মেলন। তাঁরা নিজেরা হাতে করে রাখি বানিয়েছেন এবং সেই রাখি খামবন্দি করে সেনা জওয়ানদের পাঠিয়েওছেন। এছাড়া একটি চিঠি লিখেছেন তাঁরা, যেখানে বীর সেনাদের নিয়ে নানা কথা লেখা আছে।

সম্মেলন সদস্য খুশবু আগরওয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘রক্ষাবন্ধনের সময় তো সৈনিক ভাইয়েরা বাড়ি আসতে পারে না। তাই আমরা ওঁদের রাখি পাঠাচ্ছি। ওঁরা সারা বছর আমাদের রক্ষা করে, এখন আমাদের পাঠানো এই রাখি যেন ওদের রক্ষাসূত্র হয়ে ওঠে। সারা দেশের সেনাদের কাছে আমরা রাখি পাঠাচ্ছি।’

শুধু তাই নয়, বীরভূম জেলা জুড়ে রাখি উৎসব পালন হবে বীরভূম জেলা পুলিশের তরফ থেকেও। সেই রাখিতে থাকবে ট্রাফিকের তিন বাতির সংকেত। মহিলা পুলিশরা সেই রাখি নাগরিকদের পড়িয়ে দেবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles