BREAKING: বিজেপি যুব মোর্চার লাগাতার আন্দোলনের জের, তড়িঘড়ি বদলি আরামবাগের এসডিপিও সহ হুগলির গ্রামীণ পুলিশ সুপারকে!

এবার রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল হলো। বিজেপির আন্দোলনের জেরে চার জেলার পুলিস সুপারকে বদলি করতে হল অন্য জেলায়। তবে সবচেয়ে বড় চমক হল হুগলি গ্ৰামীণের এস পি বদল। আরামবাগে বিজেপি নেতার ঝুলন্ত দেহ পাওয়ার পর থেকেই সরগরম রাজ্য রাজনীতি। এই অভিযোগের প্রতিবাদেই আজ সকালে আরামবাগের এসডিপিও অফিসের সামনে ধর্নায় (Dharna) বসে ছিলেন বিষ্ণুপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan), রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি রাজু সরকার ও তাপস ঘোষ সহ বিজেপির অন্যান্য কর্মী-সমর্থকরা। এর জেরেই বদলি বলে প্রশাসনিক মহলে খবর।

BREAKING: বিজেপি যুব মোর্চার লাগাতার আন্দোলনের জের, তড়িঘড়ি বদলি আরামবাগের এসডিপিও সহ হুগলির গ্রামীণ পুলিশ সুপারকে!

আজ রাজ্য পুলিসের আইজির তরফে দেওয়া এক নির্দেশিকায় জানানো হয়েছে-

> বারুইপুর পুলিস জেলার এসপি ছিলেন রশিদ খান মুনীর। তাঁকে ডিসি এসএসডি হিসেবে পাঠানো হচ্ছে যাদবপুর ডিভিশনে।

> কোচবিহারের এসপি ছিলেন এন সন্তোষ। তাঁকে পাঠানো হচ্ছে দার্জিলিংয়ের এসপি-র পদে।

> হুগলি রুরালের এসপি ছিলেন তথাগত বসু। তাঁকে নিয়ে আসা হচ্ছে বিধাননগর কমিশনারেটের ডিসি নিউটাউন হিসেবে।

> দার্জিলিংয়ের এসপি ছিলেন অমরনাথ কে। তাঁকে পাঠানো হচ্ছে এসটিএফের এসপি পদে।

> নিউটাউন জোনের ডিসি ছিলেন কে সেন। তাঁকে পাঠানো হচ্ছে বারুইপুর পুলিস জেলার এসপি-র পদে।

> বারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ছিলেন আমনদীপ। তাঁকে পাঠানো হচ্ছে হুগলি জেলার এসপির পদে।

> মহম্মদ সানা আখতারকে পাঠানো হচ্ছে কোচবিহারের এসপির পদে।

> শিলিগুড়ি এসটিএফ-র এসপি ছিলেন আশীষ মৌর্ষ। তাঁকে পাঠানো হচ্ছে বারাকপর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল পদে।

> এছাড়াও আরামবাগের ঘটনার জেরে সরতে হল এসডিপিও নির্মল কুমার দাসকেও। তাঁকে পাঠানো হচ্ছে এসআরপি মালদা পদে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর