আর কয়েকদিন বাদেই শুরু আইপিএল। তার আগে শেষ মুহুর্তের পরিকল্পনায় শান দিতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলির থিঙ্কট্যাঙ্ক। এরই মাঝে এবারের আইপিএল জিততে কি স্ট্র্যাটেজি নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স, তা কার্যত ফাঁস করে দিলেন অধিনায়ক দীনেশ কার্তিক।
সোমবার নাইট রাইডার্সের ইনস্টাগ্রামে একটি ফটো ছাড়া হয়েছিল, যেখানে দীনেশ কার্তিক প্ল্যানবোর্ডে ছক কষছিলেন। সেখানে ‘প্ল্যান বি’ এর কথা উল্লেখ ছিল। অর্থাৎ এটি থেকে স্পষ্ট, একাধিক পরিকল্পনা তৈরি করে রাখছেন কার্তিক। বিশ্বের সেরা অধিনায়করা এভাবেই পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা তৈরি করে। আর এক্ষেত্রে এই একই ভূমিকা নিলেন দীনেশ।
সেই পোস্টে নাইট রাইডার্সের তরফ থেকে লেখা হয়েছে, “প্ল্যান এ আইপিএল ট্রফি জেতা, প্ল্যান বি, প্ল্যান এ-তেই ফোকাস রাখা!’





