দাবদাহ থেকে রেহাই নেই এখনই! স্বস্তির বৃষ্টির সম্ভাবনা নেই, মে মাসেও চলবে তাপপ্রবাহ, আরও পুড়বে বাংলা

সারাদেশে চলছে তাপপ্রবাহ (Heatwave)। আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হয়েছে তীব্র সতর্কতা। বাংলাতে অধিকাংশ জায়গার তাপমাত্রা পেরিয়েছে ৪০ ডিগ্রির ঘর। রাজ্যের মধ্যে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের কাছে কলাইকুন্ডলার তাপমাত্রা এখন সব চেয়ে বেশি। ‌

এদিকে পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপপ্রবাহের কারণে তাপমাত্রা পৌঁছেছে ৪৪ ডিগ্রিতে। ‌ এই তাপপ্রবাহের (Heatwave) পরিস্থিতি থেকে এখনই মুক্তির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা বাড়লেও তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। ১লা মে পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। মে মাসে ও তাপপ্রবাহ থেকে রেহাই মিলবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোন দেখা নেই।

দক্ষিণবঙ্গ পেরিয়ে এবার উত্তরবঙ্গেও তাপপ্রবাহ (Heatwave) শুরু হয়েছে। আগামী কয়েক দিনের উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপ প্রবাহের সর্তকতা বার্তা জারি করা হয়েছে। ‌ মালদহ ও উত্তর দিনাজপুরে তারপর প্রবাহের জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে। ‌ ছাড় নেই উত্তরের বাকি জেলাগুলিতেও। দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে তাপপ্রবাহের (Heatwave) জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র দার্জিলিং-কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পরিস্থিতি আরো ভয়ঙ্কর।‌

আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত আবহাওয়া দপ্তরের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের তরফে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা, ওড়িশা, হিমালয় পার্বত্য এলাকায় গরমের ফলে খারাপ থেকে আরও ভয়ঙ্কর অবস্থা হতে পারে ৷ হাওয়া অফিস সূত্রে খবর, বিহার, ঝাড়খণ্ড, তেলঙ্গানা, কর্ণাটকের বিভিন্ন এলাকা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশের আলাদা আলাদা এলাকায় তীব্র তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা জারি করা হয়েছে৷ ২৮, ২৯ এপ্রিলে তামিলনাড়ু, গোয়া এলাকায় ও ২৮-৩০ এপ্রিল পর্যন্ত উত্তর পশ্চিমী এলাকায়, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ (Heatwave) জারি থাকবে৷ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ পেরিয়েছে।

আজ রবিবার পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে। আগামী দু’দিন পশ্চিমে হিমালয়ের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৮শে এপ্রিল হিমালয়ের বিভিন্ন এলাকায় ও জম্বু কাশ্মীরে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান করা হয়েছে বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। ‌অরুণাচল প্রদেশে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত ও পূর্ব ভারতের হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। তেলঙ্গানা, ছত্তীসগঢ়, দক্ষিণ ওড়িশার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে ৷

RELATED Articles