নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক তারকা প্রার্থীর নম্বর! জনসেবা করতেই তো এসেছেন, এবার করুন! দাবি পরিচালক ইন্দ্রাশিস আচার্য’র

বাংলায় বিশাল ঘটা করে শুরু হয়েছিল বিধানসভা নির্বাচন। তার আগে ব্যাপকহারে দলবদল ও কইয়ের ঝাঁকের মতো বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান দেখেছে বাংলা। সবার মুখে দুটো কথা। দল বদলুরা বলছেন, পুরনো দলে থেকে কাজ করতে পারছিনা, আর নতুনদের মুখে জনসেবা করতে এসেছি!

আর এই বিধানসভা নির্বাচন চলাকালীন অবস্থাতেই বাংলা সহ দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ‌ আক্রান্ত হন অনেক প্রার্থীই‌। ইতিমধ্যে মারাও গেছেন বেশ কয়েকজন।

আর এই জনসেবার মোক্ষম সময়‌ই নেটমাধ্যমে ফোন নম্বর ছড়িয়ে পড়েছে একাধিক তারকা প্রার্থীর।  তৃণমূল-বিজেপি নির্বিশেষে এবারের নির্বাচনে লড়ছেন এমন একাধিক প্রার্থীর নম্বর ফাঁস করা হয়েছে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। সেই তালিকায় রয়েছেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, বৈশালি ডালমিয়া, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো রাজনীতিবিদ থেকে শুরু করে রয়েছে রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, সায়ন্তিকা, সায়নী ঘোষ, কৌশানি, শ্রাবন্তী, বাবুল সুপ্রিয়,পার্নো মিত্রদের মতো তারকা প্রার্থীরাও।

যে পোস্ট থেকে এই নাম্বার ছড়িয়েছে, সেখানে দাবি করা হয়েছে যাঁরা মানুষের পাশে থাকার জন্য রাজনীতিতে এসেছেন, তাঁদের নম্বর প্রকাশ করা হয়েছে। মানুষ এবার তাঁদের সরাসরি ফোন করুন।

প্রসঙ্গত উল্লেখ্য, মধুরিমা তরফদার নামে এক নেটিজেন প্রথমে প্রার্থীদের ব্যক্তিগত ফোন নম্বরের তালিকাটি প্রকাশ করেন। তারপর সেটি নিজের ফেসবুকের দেওয়ালে শেয়ার করেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য। মানুষের কাজ করতে পারছিলেন না বলে যাঁরা রাজনীতিতে এসেছিলেন, সাধারণ মানুষের সঙ্গে তাঁদের যোগসূত্র স্থাপন করতেই নাকি এই পোস্টটি শেয়ার করেছেন তিনি। পোস্টটিতে আরও লেখা, নিজেদের সমস্যা এই রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে খুলে বলুন। তালিকায় তারকাদের মধ্যে বাবুল এবং পার্নো করোনা আক্রান্ত হওয়ায়, তাঁদের বাদ রাখার আবেদন ও করেন ইন্দ্রাশিস।

যারা যারা মানুষের জন্য কাজ করবেন কিন্তু করে উঠতে পারছিলেন না বলে অনুযোগ করেছিলেন, তাদের যোগাযোগের সমস্ত ডিটেলস সমস্ত…

Posted by Indrasis Acharya on Sunday, April 25, 2021

বলে রাখা ভালো প্রথমে ফোন নম্বরগুলো শেয়ার করলেও পরবর্তীতে নিজের প্রোফাইল থেকে নম্বর তালিকা সরিয়ে নিয়েছেন পরিচালক। যদিও তাঁর মতে, ‘যদি কেউ কারুর নম্বর জেনে থাকেন, শেয়ার করতে থাকুন। প্রয়োজনে ফোন করুন অফিসিয়ালভাবে, কী রেসপন্স করছে জানান। তুলকালাম করে দিন।’

আরও অন্যান্য খবর