প্রধানমন্ত্রীর ভাষণ দিয়ে ষষ্ঠীর বোধন! কোন বিরল মুহূর্তের সাক্ষী হবে বাংলা?

আগামী বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির। আর তাই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজার সঙ্গে একাত্ম হওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বিজেপি শিবিরের পক্ষ থেকে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে ষষ্ঠীর দিন যেদিন দেবীর বোধন হয় সেদিন প্রধানমন্ত্রীর ভাষণ শোনা যাবে।

দুর্গাপূজাতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ক্লাবকে ৫০ হাজার টাকা দিয়েছেন, মিলেছে বিভিন্ন ছাড়পত্র। এবার তাকে টক্কর দিতে বাঙালির আবেগকে টানতে বিজেপির হয়ে আসরে নামছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির বৈঠকে স্থির হয়েছে, ষষ্ঠীতে বাঙালির উদ্দেশে ভার্চুয়াল ভাষণ দেওয়ার অনুরোধ জানানো হবে প্রধানমন্ত্রীকে। তাঁদের ধারণা, দুর্গাপুজোর দিনেই প্রধানমন্ত্রী যদি বাঙালিদের উদ্দেশ্যে ভাষণ দেন তাহলে তা ঐতিহাসিক ব্যাপার হবে।

এছাড়াও সম্প্রতি যে রব উঠেছে, বিজেপি বাঙালি বিরোধী সেই গুজবকেও প্রতিহত করা যাবে‌।
অন্যদিকে, শুক্রবার কোভিড পরিস্থিতিতে কীভাবে পুজো হবে তা নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করল কলকাতা পুলিস। তৃতীয়া থেকেই দেখা যাবে সবদিক খোলা মণ্ডপ। আর প্যান্ডেল ঘেরা থাকলে খোলা থাকবে ছাদ।

এছাড়াও পুজোর আগেই কলকাতা আসবেন অমিত শাহ, তিনি কোন পুজোর উদ্বোধন করতে আসছেন না।তিনি কলকাতায় সাংগঠনিক বৈঠক করতেই আসছেন বলে জানিয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

RELATED Articles