দিলখোলা মুখ্যমন্ত্রী! দুর্গাপুজোর অনুদানেই শেষ নয়, এবার ‘খেলা হবে দিবস’ উপলক্ষ্যে ক্লাবগুলিকে ১৫ হাজার টাকা দিচ্ছেন মমতা

State Government Announced to Give 15 Thousands to Clubs: কিছুদিন আগেই দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে হাত খুলে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭০ হাজার থেকে একলাফে ৮৫ হাজার টাকা করা হয়েছে দুর্গাপুজোর অনুদান। আর এবার আরও অনুদান পেতে চলেছে ক্লাবগুলি। ‘খেলা হবে দিবস’ উপলক্ষ্যে এবার ক্লাবগুলি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হল নবান্নের তরফে (State Government Announced to Give 15 Thousands to Clubs)

১৬ আগস্ট রাজ্যে ‘খেলা হবে দিবস’ পালন করে তৃণমূল সরকার। ওই দিন রাজ্যের নানান ক্লাবের তরফে নানান খেলার আয়োজন করা হয়ে থাকে। গতকাল, শুক্রবার এই খেলা হবে দিবস নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের ক্রীড়া দফতরের তরফে। জানানো হয়েছে, যে সমস্ত ক্লাব খেলা হবে দিবসের জন্য নানান খেলার আয়োজন করেছে, তাদের ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে রাজ্যের তরফে (State Government Announced to Give 15 Thousands to Clubs)

খেলা হবে দিবসকে কেন্দ্র করে নানান পরিকল্পনা করেছে রাজ্য। নানান জেলায় এই নিয়ে নানান কর্মসূচিও রয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের ১১৯টি পুরসভা, ৩৪৫টি ব্লক ও ৬টি কর্পোরেশনে এই কর্মসূচি পালন করা হবে। এও জানা গিয়েছে, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে এই খেলা হবে দিবস কর্মসূচি পালন করা হবে (State Government Announced to Give 15 Thousands to Clubs)। আর এই সমস্ত ক্লাব আয়োজকদের এই কর্মসূচির জন্য রাজ্য সরকার দেবে ১৫ হাজার টাকা।  

সব ক্লাবই খেলা হবে দিবস উপলক্ষ্যে নানান খেলার আয়োজন করতে পারে বলে জানানো হয়েছে রাজ্যের তরফে (State Government Announced to Give 15 Thousands to Clubs)। এও জানানো হয়েছে, এই নানান কর্মসূচিতে এলাকার বিধায়ক, জেলা পরিষদ সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও, এসডিও, থানার ওসি ও এলাকার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানাতে হবে ক্লাবগুলিকে।

বলে রাখি, একুশের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের এই ‘খেলা হবে’ স্লোগানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। রাজনৈতিক নেতাদের সঙ্গেও সাধারণ মানুষের মুখে মুখেও শোনা যায় এই স্লোগান। বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এবার থেকে রাজ্যে ‘খেলা হবে দিবস’ পালন করা হবে। সেই অনুযায়ী, প্রত্যেক বছর ১৬ আগস্ট পালন করা হয় এই ‘খেলা হবে দিবস’।

কেন ১৬ অগস্ট দিনটিকে খেলা হবে দিবস হিসেবে বেছে নেওয়া হয় (State Government Announced to Give 15 Thousands to Clubs)?

এই বিষয়ে মমতা জানিয়েছিলেন, ১৯৮০ সালের ১৬ আগস্ট ইডেন গার্ডেন্সে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ ও পদপিষ্টের ঘটনা ঘটে। সেই ঘটনায় মৃত্যু হয় ১৬ জনের। ময়দানে ওই দিনটিকে ‘ফুটবল লাভার্স ডে’ হিসেবে পালন করা হয়। সেই কারণেই ১৬ আগস্ট দিনটিকেই মুখ্যমন্ত্রী বেছে নিয়েছিলেন ‘খেলা হবে দিবস’ উপলক্ষ্যে।

আরও অন্যান্য খবর