আর লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকা নয়, এবার মহিলাদের ৫০০০ টাকা করে দেবে মমতা সরকার, চালু দুর্দান্ত স্কিম

State Government Will Give Women 5000 Rupees: রাজ্যের মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে একদিকে যেমন মহিলারা উপকৃত হয়েছেন, তেমনই আবার মহিলা ভোট ব্যাঙ্কও বেড়েছে তৃণমূলের। চব্বিশের লোকসভা ভোটে যে তৃণমূলের ভোট বাক্সে মহিলাদের ভোটের আধিক্য বেশ চোখে পড়েছে, তা মেনে নিয়েছেন খোদ তৃণমূল নেতারাই।

রাজ্যে মহিলাদের স্বনির্ভর করতে বেশ কিছু প্রকল্প রয়েছে রাজ্য সরকারের। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল লক্ষ্মীর ভাণ্ডার। একুশের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে বাস্তবায়িত করা হয়।

এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বর্তমানে রাজ্যের মহিলারা পান মাসে ১০০০ টাকা আর তফশিলি জাতি-উপজাতির মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা করে। তবে এবার আর ১০০০ বা ১২০০ টাকা নয়, এবার রাজ্যের মহিলারা পাবেন ৫০০০ টাকা করে। এমনই এক দুর্দান্ত প্রকল্প আনল রাজ্য সরকার (State Government Will Give Women 5000 Rupees)

রাজ্য সরকারের এই প্রকল্পের নাম ‘জাগো প্রকল্প’। এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিশেষ সুবিধা পান। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পান বলে জানা গিয়েছে (State Government Will Give Women 5000 Rupees)।    

রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে মহিলারা বার্ষিক ৫০০০ টাকা করে পান। এই টাকা সরাসরি যায় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (State Government Will Give Women 5000 Rupees)। এই প্রকল্পের সঙ্গে একটি স্মার্ট কার্ড দেওয়া হয় মহিলাদের। কোনও মহিলা যদি এই প্রকল্পের অন্তর্ভুক্ত হন, তাহলে তিনি ২ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমাও পেতে পারেন।

তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কিছু শর্ত মানতে হবে। এই জাগো প্রকল্পে আবেদন জানাতে হলে কোনও মহিলাকে অবশ্যই SHG গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হবে। কমপক্ষে ১ বছরের জন্য ওই গোষ্ঠীর সদস্য হতে হবে ওই মহিলাকে। আবেদনকারী মহিলার SHG গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্তত ছয় মাসের বেশি পুরোনো হতে হবে। ব্যাঙ্কে নূন্যতম ৫০০০ টাকা থাকা বাঞ্ছনীয়। এর পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর টার্ম লোন থাকলে জাগো প্রকল্পের সুবিধা পাবেন মহিলারা (State Government Will Give Women 5000 Rupees)

RELATED Articles