সাঁড়াশি চাপে বাংলা! ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে,  নির্দেশ হাইকোর্টের

তৃতীয়বারের মতো বাংলার মসনদে বসার পর বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে।‌ একদিকে যখন রাজ্যে নেতা-মন্ত্রীরা সিবিআই তদন্তের মুখে পড়েছেন তখনই রাজ্যের ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের খুনের মামলায় পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ ধরিয়েছে সুপ্রিম কোর্ট। আর এবার পালা কলকাতা হাইকোর্টের। রাজ্যের ভোট পরবর্তী হিংসার মামলাকে পর্যবেক্ষণ করে কলকাতা হাইকোর্ট  প্রধান বিচারপতি নিজের বক্তব্যে জানিয়েছেন, নির্বাচন পরবর্তী হিংসার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে, সেই ক্ষেত্রে পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে রাজ্যকেই।

আজ অর্থাৎ মঙ্গলবার বাংলায় ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি চলে কলকাতা হাই কোর্টে। সূত্র মারফত প্রাপ্ত খবর অনুযায়ী, সেখানেই প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল নিজের বক্তব্যে বলেন , ” রাজ্যে ভোট পরবর্তী হিংসায় কারও ক্ষতি হলে পুর্নবাসন রাজ্যকেই দিতে হবে।”

আরও পড়ুন- ভেড়ার পাল নিয়ে রাজ ভবনের সামনে অভিনব প্রতিবাদ! অসন্তোষ প্রকাশ করে সবিস্তার রিপোর্ট তলব রাজ্যপালের

এই ঘটনার মামলা করেছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। তিনি অভিযোগ করে জানান, তৃণমূলের গুন্ডাগিরির ভয়ে শুধু কলকাতার এন্টালি এলাকাতেই ১২৫ জন ঘরছাড়া হয়েছেন। কড়া বিধিনিষেধ জারি হওয়ায় তাঁরা বাড়িও ফিরতে পারছেন না। একই কারণে ঘরছাড়া রাজ্যের বহু মানুষ। এই প্রেক্ষিতেই প্রধান বিচারপতি জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন রাজ্যেরই দায়িত্ব। তবে যাঁরা ভয়ে ঘর ছেড়েছেন তাঁদের কীভাবে বাড়ি ফেরানোর বন্দোবস্ত করবে পুলিশ, সেই বিষয়েও প্রশ্ন ছুঁড়ে দেন বিচারপতি হরিশ ট্যান্ডন। তিনি বলেন “যাঁরা বাড়ি ছেড়েছে এঁরা যে আক্রান্ত তার কী প্রমাণ আছে? বাড়ি ফেরার জন্য পুলিশের সাহায্য কি চেয়েছেন এঁরা?”

আরও পড়ুন- করোনা আক্রান্ত সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য, বাড়িতেই চিকিৎসা প্রাক্তন মুখ্যমন্ত্রীর, স্ত্রী ভর্তি হাসপাতালে

প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল রাজ্যের এজিকে প্রশ্ন করেন মানবাধিকার কমিশন-সহ একাধিক কমিশনের ঠিক কত সংখ্যক অভিযোগ জানিয়েছে ডিজির কাছে, তা জানতে চাওয়া হয়। সরাসরি অভিযোগ জানানোর জন্য কোনও ই-মেল আইডির ব্যবস্থা আছে কি না, সে প্রশ্নও করেন বিন্দাল। যদিও এ বিষয়ে কোনও সদুত্তর এজি দিতে পারেননি বলেই জানা গিয়েছে। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামী হবে আগামী ২৫শে মে অর্থাৎ মঙ্গলবার।

RELATED Articles