শীতের ছোঁয়া উধাও! ফের চড়ছে পারদ, মার্চের শুরুতেই দক্ষিণবঙ্গে গরমের কামব্যাক!

টানা ঝড়-বৃষ্টির পর ফের বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া। ফেব্রুয়ারির শেষের দিকে হঠাৎ করে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে তাপমাত্রা খানিকটা নেমে গিয়েছিল। কিন্তু এই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। আবহাওয়া দপ্তরের (IMD) পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সপ্তাহের মাঝামাঝি থেকেই পারদ ঊর্ধ্বমুখী হবে। বসন্তের শেষ ধাপে রাজ্যজুড়ে ফের চড়বে গরমের আমেজ।

গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির প্রকোপ ছিল। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও তুষারপাত হয়েছে। এই বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় ৩-৪ ডিগ্রি কমে গিয়েছে। শীতের পরশ যেন আবার ফিরে এসেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

তবে এই আবহাওয়া বেশিদিন থাকবে না। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। শীতের ছোঁয়া পুরোপুরি বিদায় নেবে। মার্চের শুরু থেকেই রাজ্যে গরমের প্রভাব স্পষ্ট হবে। বিশেষ করে গঙ্গার পশ্চিমপ্রান্তের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও চড়বে।

আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির আশেপাশে। সপ্তাহান্তে আবহাওয়া থাকবে শুষ্ক। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে যারা শীতের স্বস্তিতে ছিলেন, তাঁদের জন্য এটা দুঃসংবাদ।

আরও পড়ুনঃ বুধের উদয়ে বদলে যাবে ৫ রাশির ভাগ্য! কি অপেক্ষা করছে আপনার ভাগ্যে?

সুতরাং, যারা বসন্তের ঠান্ডা আবহাওয়ার মজা নিতে চাইছেন, তাঁদের জন্য হাতে সময় খুবই কম। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গরমের আমেজ ধীরে ধীরে রাজ্যে ফিরে আসবে। মার্চের প্রথম সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে রোদের দাপট বাড়বে, আর্দ্রতা বেড়ে অস্বস্তি তৈরি হতে পারে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles