প্রত্যেকের মায়ের প্রতি একটা স্নেহ ভালোবাসা আবেগ প্রভৃতি থেকে থাকে এবার পশু ক্ষেত্র সেটি সমান হয়। তা আবারও প্রমাণ করল এক পোষ্য কুকুর এবং বিড়ালছানা। মাতৃহারা এক বিড়ালছানার ‘মা’ হয়ে উঠেছে সারমেয়।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের হকার্স মার্কেট এর কাছে কয়েক দিন ধরে একটি মাতৃহারা বিড়ালছানা থাকছিল। কেউ বা কারা সেই বিড়ালছানাটিকে সেখানে ফেলে দিয়ে গেছিল। তারপর থেকে ওই কুকুরটি তাকে আগলে আগলে রেখেছে সেখানকার লোকরা বা ব্যবসায়ীরা বিড়ালটিকে আদর করে নাম রেখেছে পুশি।
ওই মার্কেটে চায়ের দোকান ও হোটেলের মালিক, রতন মালিক। তিনি জানিয়েছেন, ‘যখন বিড়ালছানাটিকে আমাদের মার্কেটের সামনে পড়ে থাকতে দেখি, তখন একেবারে সদ্যোজাত। ঠিকমতো নড়াচড়া করতে পারছিল না। কেবলমাত্র একটু করে দুধ খেতে পারছিল। কিছুদিন পর থেকে দুধ ভাত দেওয়া হচ্ছে। আমরা সবাই মিলেই বিড়ালছানাটিকে নজর রাখতাম। যাতে কোনও কুকুর এসে মারতে না পারে।’
সেখানকার মানুষজন বলছেন, কুকুরটি নিজে গর্ভবতী। বিড়ালছানাটি জননীর দুধ ও খান। জননী কুকুরটি পুশির কাছে কাউকে আসতে দেয় না। মন ভাল করা এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে ।






