মুখ্যমন্ত্রীর পদত্যাগের ডেডলাইন বেঁধে দিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, পদত্যাগ না করলেই নবান্ন অভিযান, কবে অভিযানের ডাক দেওয়া হল?

আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য এখন জ্বলছে কার্যত। দিকে দিকে সরব হয়েছে মানুষ। সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। চারিদিকে চলছে আন্দোলন। সকলের দাবী একটাই আসল দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। এসবের মধ্যেই এবার নবান্ন অভিযানের ডাক দিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এমনকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেডলাইনও বেঁধে দেওয়া হল।

আর জি করের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে একজনকে। এই ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই। তবে ওই একজনের পক্ষে যে এই ঘটনা ঘটানো সম্ভব নয়, তেমনটা দাবী উঠেছে সমস্ত মহল থেকেই। আসল দোষীদের খুঁজে বের করতেই হবে, দাবী সকলের। এবার উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবী।

আর জি করের ঘটনার প্রতিবাদে রাত দখল কর্মসূচি করেন রাজ্যের মহিলারা। দেশে এমনকি বিদেশের অনেক জায়গাতেও এই কর্মসূচি নেওয়া হয়েছিল। এও ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিদিনই কলকাতা শহরে একাধিক মিছিল, আন্দোলন করা হচ্ছে। অনেক মিছিল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবী উঠছিল বটে তবে এভাবে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়নি। এবার তা হল।

সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একটি পোস্ট যা বেশ ভাইরাল হয়েছে। তাতে লেখা, “We Want Justice, দফা এক, দাবী এক, মমতার পদত্যাগ”। এরপরই নবান্ন অভিযানের কথা জানানো হ্যেহে। একটি তারিখ ঘোষণা করে ডেডলাইন দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। সেই তারিকের মধ্যে যদি মমতা পদত্যাগ না করেন, তাহলে নবান্ন অভিযান করা হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে নেওয়া হয়েছে এই উদ্যোগ।

এই পোস্টারে জানানো হয়েছে যাতে প্রত্যেক বাড়ি থেকে অন্ততপক্ষে একজন এই মিছিলে যোগ দেন। যদি বেঁধে দেওয়া সময় অনুযায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন তাহলেই নবান্ন অভিযান। আগামী ২৬ আগস্ট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় বেঁধে দেওয়া হয়েছে পদত্যাগ করার। যদি তা না হয়, তাহলে এর পরদিন অর্থাৎ ২৭ আগস্ট দুপুর ২টোর সময় নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

‬ ‪‎Mamata Banerjee, poster, resign, Nabanna Abhiyan, Students, deadline

কোনও অশান্তি ছাড়াই এই অভিযানের ডাক দিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। পুলিশকে পাশে থাকার আহ্বানও জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে। আপনিও এই অভিযানে সামিল হবেন নাকি?        

RELATED Articles