করোনা পরিস্থিতিতে অনলাইনে পড়াশোনা করাই এখন প্রযোজ্য। আর তাই বাংলার ছাত্র ছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেইজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাব দেওয়ার ঘোষণা করেছিলেন। কিন্তু টেন্ডার ডাকা সত্ত্বেও কোনও সংস্থাই কতগুলো ট্যাব একসঙ্গে সরবরাহ করতে পারছিল না। সেইজন্য রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেয়া হয় ছাত্র-ছাত্রীদের টাকা দিয়ে দেওয়া হবে। আর মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই বিধানসভা নির্বাচনের আগে ঢুকতে শুরু করেছে ট্যাব কেনার জন্য টাকা।
আর এতেই আনন্দে আত্মহারা স্কুলের ছাত্র-ছাত্রীরা। আর সেই ছবিই ধরা পড়ল
উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের রামগঞ্জে। দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা রীতিমতো ডিজে বাজিয়ে নেচেগেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জয়ধ্বনি দিল। আনন্দ উল্লাসের মধ্যেই আওয়াজ তুলল “রাজ্যে দিদি আর একবার”।





