শোভন কি করবে এটা ওর ব্যক্তিগত ব্যাপার, স্পষ্ট জানালেন সুব্রত

সামনেই ভোট। এমতাবস্থায় বিজেপির প্রার্থী আকাল নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে কটাক্ষ করে সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘কাকে প্রার্থী করবে? সেই প্রার্থী খুঁজেই পাচ্ছে না বিজেপি। জেতা তো অনেক পরের কথা।’

দিনকয়েক আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন, কলকাতা আর হাওড়া ছাড়া অন্য কোথাও পুরসভা ভোট করতে চাইছে না শাসকদল। সেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিলেন সুব্রতবাবু। তিনি স্পষ্ট জানান, ‘পুরসভা নির্বাচনের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে দল। পুরসভার প্রস্তুতি আমরা যেভাবে নিচ্ছি, তাতে একটা জায়গাতেও বিজেপি জিততে পারবে না। যেহেতু বিজেপি পুরসভায় প্রার্থী-ই খুঁজে পাচ্ছে না, তাই এই কথা বলছে।’

এরই পাশাপাশি, বিজেপির দলীয় সূত্রে জানা গেছে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ঢাল হিসেবে ব্যবহার করেই পুরভোটের যুদ্ধে নামতে চলেছে গেরুয়া শিবির। গতকাল মেদিনীপুরে বিজেপির এক দলীয় বৈঠকেও দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহার কথাতেও মিলেছে সেই একই ইঙ্গিত। এদিন তাই বিধানসভায় শোভনবাবুর প্রসঙ্গে জানতে চাওয়া হলে সুব্রত মুখোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দেন, ‘এটা শোভনের ব্যক্তিগত ব্যাপার যে ও কি করবে, কোথায় থাকবে।’

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment