তৃণমূলে যোগদান করলেন সন্দেশখালি আন্দোলনের নেতা

মুখ্যমন্ত্রীর সন্দেশখালি (Sandeshkhali) সফর শুরুর আগের মুহূর্তে তৃণমূলে যোগদান করলেন সুজয় মাস্টার। রবিবার রাতেই দলীয় নেতৃত্বের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। এই সুজয় মাস্টারকে সন্দেশখালির বিজেপি (BJP) নেত্রী রেখা পাত্রের (Rekha Patra) মেন্টর বলে দাবি করে থাকেন অনেকে।

অপরদিকে, বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর দাবি, চাপের মুখে পড়ে তৃণমূলে যোগদান করলেন সন্দেশখালির সুজয় মাস্টার। সেকথা তাঁকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন তিনি।

সুজয় মাস্টারের তৃণমূলে যোগদান প্রসঙ্গে এদিন রেখা পাত্র বলেন, ”সন্দেশখালি আন্দোলনের সময় তৃণমূলের অনেক লোকও আমাদের পাশে ছিল। এখন তারা আবার তৃণমূলে ফিরে গেছে। তারা মঞ্চে উঠে প্রমাণ করার চেষ্টা করবে যে সন্দেশখালির আন্দোলন মিথ্যা ছিল।”

রেখা আরও বলেন, ”আন্দোলন যে মিথ্যা ছিল না তা গোটা দেশের লোক জানে। আর আজও আমরা রাজপথে আছি।” পাল্টা শুভেন্দু অধিকারী স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ”উনি প্যারা টিচারদের সংগঠনের নেতা।”

আরও পড়ুনঃ মঙ্গলবার সন্দেশখালিতে পাল্টা সভায় শুভেন্দু, কী কী কর্মসূচি বিরোধী নেতার?

পাশাপাশি আরও বলেন, ”উনি তো তৃণমূলেই ছিলেন। সুজয় মাস্টার চাপের মুখে তৃণমূলে যোগদান করেছেন। আমাকে উনি ৫ দিন আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সেকথা জানিয়েছেন। মেসেজটি আমি যত্ন করে রেখে দিয়েছি। আমি ওনাকে বলেছি, হিন্দুবিরোধী কোনও কাজ করবেন না।”

আরও অন্যান্য খবর