বছর শুরুর গোড়ায় প্রতিবাদ-আন্দোলনে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি (Suvendu Adhikari) । বর্ষশেষের সোমবার সেই হটস্পটতেই প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সভার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই পাল্টা কর্মসূচীর ডাক বিজেপির (BJP)।
দল সূত্রে খবর, ৩১ ডিসেম্বর মঙ্গলবার সন্দেশখালিতে যাচ্ছেন শুভেন্দু। বিরোধী দলনেতার এই কর্মসূচির নাম জনসংযোগ যাত্রা। নানা প্রসঙ্গে গ্রামবাসীর সঙ্গে কথা বলবেন শুভেন্দু ও রাজ্যের অন্যান্য বিজেপি নেতারা। তুলে ধরবেন দলের দৃষ্টিভঙ্গির কথা। বছর শেষে সরকার ও বিরোধী দলের একের পর এক কর্মসূচি উত্তাপ বাড়িয়ে চলেছে রাজনৈতিক উত্তাপ।
মুখ্যমন্ত্রীর পর শুভেন্দুর পিঠোপিঠি সভা ঘিরে নতুন করে অশান্তির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। কী বলবেন বিরোধী দলনেতা? সেদিকে নজর সকলের।
প্রসঙ্গত, ২৪-এর লোকসভা ভোটের অন্যতম ইস্যু ছিল সন্দেশখালি। রেশন দুর্নীতি মামলার তদন্তে গত ৫ জানুয়ারি, তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। তারপর একে একে শাখরেদ উত্তম, শিবুকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুনঃ সন্দেশখালিতে সন্দেশ হাব, স্টার থিয়েটারের নাম বদল! বছর শেষের সভা থেকে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর
শেখ শাহজাহান ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। তাঁদের বিরুদ্ধে গর্জে ওঠেন মহিলারা। অভিযোগ, রাতের অন্ধকারে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে পিঠে তৈরি করানো হত। নারী নির্যাতনের অভিযোগ সামনে আসে ভুঁড়ি ভুঁড়ি।





