২০১৪-র টেট উত্তীর্ণদের পাল্টা আন্দোলনে ২০১৭-র টেট উত্তীর্ণরা, আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে কটাক্ষ সুকান্তর

এবার ২০১৪ সালে টেট উত্তীর্ণদের আন্দোলনের পাল্টা আন্দোলনে বসলেন ২০১৭ সালে পাশ করা টেট প্রার্থীরা। আজ, বৃহস্পতিবার করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে অবস্থান বিক্ষোভ করেন তারা। এহেন পরিস্থিতির মধ্যেই আমরণ অনশনে বসা ২০১৪-এর টেট উত্তীর্ণদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে চরম কটাক্ষ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

দিন চাকরিপ্রার্থীদের আমরণ অনশন মঞ্চ থেকে সুকান্ত মজুমদার বলেন, “মানুষ মনস্থির করে ফেলেছে এই সরকারকে আর রাখবে না। চাকরি তো দিতেই হবে। হয় সরকার দেবে, নয় আমাদের সরকার এসে দেবে। মুখ্যমন্ত্রী তো নিজেই ২০ হাজার পদে নিয়োগের কথা বলেছিলেন”।

রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, “এতো পর্ষদের ভুল। মেরিট লিস্টে মানুষ জানবে না কে কার কত পিছনে আছে? জানবে না? এখন যদি ঘোষণা করা মুখ্যমন্ত্রী হেরে গিয়েছেন। তিনি কত ভোটে হেরেছেন তা জানানো হবে না। তাহলে মানবেন তো?এই যে আটটা বছর নষ্ট হয়ে গেল, অনেকেরই বয়স ৪০ পেরিয়ে গিয়েছে। তাহলে তাঁদের সেই ৮ বছর কে ফিরিয়ে দেবে? পর্ষদকেই ঠিক করতে হবে। সরকারকেই প্রায়শ্চিত্ত করতে হবে”।

এখানেই শেষ নয়। এদিন একইসঙ্গে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সুকান্ত বলেন, “সরকার চাইলে আমি মধ্যস্থতা করতে পারি”।

প্রসঙ্গত, নিজেদের অবস্থান বিক্ষোভে অনড় ২০১৪ সালের পাশ করা টেট প্রার্থীরা। গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে চাকরিপ্রার্থীদের দাবী খারিজ করা হলে আমরণ অনশনে বসেন তারা। এদিকে আজ, বৃহস্পতিবার ২০১৭ সালের উত্তীর্ণ পাল্টা আন্দোলন শুরু করেন। এই আন্দোলন নিয়ে আপাতত রাজ্য বেশ উত্তাল। 

RELATED Articles