‘যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি ছাড়তেই হবে’, কেন্দ্রীয় মন্ত্রী হয়েই নিয়োগ দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি সুকান্তর

Sukanta Majumdar talk about recruitment scam: যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি ছাড়তে হবে এমনই দাবি করেছেন বিরোধী দলের নেতারা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েই রাজ্যের শিক্ষা দুর্নীতি সম্পর্কে মন্তব্য করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বভারেন সুকান্ত। তারপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয় স্পষ্ট ভাবে সুকান্ত জানান দুর্নীতিগ্রস্ত চাকরি ছেড়ে দিতে হবে (Sukanta Majumdar talk about recruitment scam)

সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেছেন, “রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন জেলে এটা অত্যন্ত লজ্জার বিষয়। সেই শিক্ষামন্ত্রী ও আমি Phdর জন্য নাথ নথিভুক্ত করিয়েছিলাম একই সঙ্গে একই বিশ্ববিদ্যালয় থেকে” (Sukanta Majumdar talk about recruitment scam)

রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে কেন্দ্রের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে আমরা দাঁড়াতে পারি। তাদের সহমর্মিতা জানাতে পারি। তাদের সমব্যথী হতে পারি। কিন্তু কেন্দ্রীয় সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। স্বচ্ছ ভাবে যাদের নিয়োগ হয়েছে তাদের চাকরি বহাল থাকুক। যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের আজ নয় কাল চাকরি ছাড়তে হবে” (Sukanta Majumdar talk about recruitment scam)

সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) আরও জানান, “আমি কলকাতায় ফিরে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করব। একদিনে তো পারব না। কয়েকদিনে সমস্ত আন্দোলনকারীদের সঙ্গে দেখা করব”। চলতি সপ্তাহের সোমবার তৃতীয় মোদীর মন্ত্রিসভার দপ্তর বিতরণের পর জানা যায় কেন্দ্রীয় শিক্ষা ও প্রতিমন্ত্রী ও উত্তর – পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার। মঙ্গলবার সকালে দিলীপ ঘোষকে প্রণাম করে মন্ত্রকের কাজে যোগ দেন সুকান্ত। দ্বিতীয় মোদী মন্ত্রীসভায় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন বাঁকুড়ার প্রাক্তন সাংসদ সুভাষ সরকার। তবে শিক্ষার দুর্নীতি নিয়ে তাকে তেমন কোন মন্তব্য করতে দেখা যায়নি (Sukanta Majumdar talk about recruitment scam)

গত রবিবারের অনুষ্ঠানের জন্য রাজ্যের সব জয়ী বিজেপি প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), শান্তনু ঠাকুররা পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে। রবিবার সকালে নরেন্দ্র মোদির বাসভবনে চা বৈঠকে দেখা গিয়েছিল সুকান্ত, শান্তনুকে। তখনই প্রথম জানা যায়, মোদি ৩.০ মন্ত্রিসভায় থাকবেন সুকান্ত। খবর জানামাত্রই সুকান্ত মজুমদার আবেগপ্রবণ হয়ে ওঠেন। তিনি জানান,” কৃষক পরিবারের সন্তান হিসেবে রাজনৈতিক কেরিয়ারে ধাপে ধাপে এই উন্নতি খানিকটা স্বপ্নের মতো” (Sukanta Majumdar talk about recruitment scam)। তাকে মন্ত্রীসভায় ঠাঁই দেওয়ার জন্য নরেন্দ্র মোদী, জেপি নাড্ডাকে ধন্যবাদ জানান সুকান্ত।

আরও অন্যান্য খবর