Restaurant owner filed case against Soham Chakraborty at Calcutta High Court: আরও বড় বিপাকে পড়লেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। নিউটাউনের এক রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কিন্তু পুলিশে অভিযোগ করার পরও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে দাবী রেস্তোরাঁর মালিকের। সেই কারণে এবার তিনি দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের (Restaurant owner filed case against Soham Chakraborty at Calcutta High Court)।
আজ, বুধবার নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নিউটাউনের ওই রেস্তোরাঁর মালিক। তাঁর দাবী, তাঁর ও তাঁর পরিবারকে হুমকির মুখে পড়তে হয়েছে। পুলিশে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণেই নিরাপত্তার জন্য আদালতে গেলেন তিনি (Restaurant owner filed case against Soham Chakraborty at Calcutta High Court)। মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন ওই ব্যক্তি। বিচারপতি অমৃতা সিনহা সেই অনুমতি দিয়েছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার নিউটাউনের এক রেস্তোরাঁয় শুটিং করছিলেন সোহম চক্রবর্তী। সেই সময় সেখানে গাড়ি পার্ক করা নিয়ে বচসা বাঁধে। রেস্তোরাঁর মালিককে মারধর করার অভিযোগ উঠেছিল সোহমের বিরুদ্ধে। মারধরের অভিযোগ স্বীকারও করে নিয়েছিলেন সোহম। সেই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
এই ঘটনায় নিন্দার ঝড় উঠতেই সোহম বলেছিলেন, “আমাকে ও আমার দেহরক্ষীকেও কটূক্তি করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করায় আমার মাথা গরম হয়ে গিয়েছিল। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি”। এই ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন বটে কিন্তু কোনও লাভ হয়নি (Restaurant owner filed case against Soham Chakraborty at Calcutta High Court)।
এই ঘটনায় টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন রেস্তোরাঁর মালিক। কিন্তু পুলিশ প্রাথমিকভাবে পুলিশ অভিযোগ নেয়নি। পরে সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও কোনও পদক্ষেপ করে নি পুলিশ, এমনটাই দাবী রেস্তোরাঁর মালিকের। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। এই কারণেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি (Restaurant owner filed case against Soham Chakraborty at Calcutta High Court)। আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে খবর।
সোহমের এই ঘটনার নিন্দা করেছেন তৃণমূল সাংসদ তথা তাঁরই সহকর্মী দেব। সোহমের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এরপরই দেবকে কটাক্ষ করে তৃণমূল বিধায়ক মদন মিত্র ভলেন, “দেবকে আমি অনুরোধ করব, তুমি সিনেমায় ছিলে তো! সিনেমায় তুমি এক নম্বর। আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতিতে তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে। এতে তোমারও ক্ষতি, বাংলারও ক্ষতি। সোহমকে কিছু বলার দরকার হলে দল আছে, সংসদীয় দল আছে, কোর কমিটি আছে, অভিষেক আছে, মমতা আছে”।





