সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের, কেন একজনকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার, প্রশ্ন তুলে সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ বহাল শীর্ষ আদালতের

Supreme Court Dismissed State Plea in Sandeshkhali Case: সন্দেশখালি মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের আর্জি খারিজ শীর্ষ আদালতের। সন্দেশখালি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রেখেই সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তেরই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court Dismissed State Plea in Sandeshkhali Case)। রাজ্য কেন একজনকে বাঁচানোর চেষ্টা করছে, এদিন এমন প্রশ্নও তোলে সুপ্রিম কোর্ট।

চলতি বছরের শুরুর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসে সন্দেশখালি। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বারো তল্লাশিতে গিয়েছিল ইডি। তবে সেখানে গিয়ে শাহজাহানের সাগরেদদের হামলার মুখে পড়েন তদন্তকারীরা। সেই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শাহজাহান।

এরই মধ্যে গত ফেব্রুয়ারি মাসে সন্দেশখালির মহিলারা সেখা শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে নারী নির্যাতন, শ্লীলতাহানি, জমি জবরদখল করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। সেই ঘটনায় গ্রেফতার করা হয় শিবু হাজরা, উত্তর সর্দারদের। গ্রেফতার হয়েছিলেন শাহজাহানও (Supreme Court Dismissed State Plea in Sandeshkhali Case)

সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। সেই সময় এই সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। তবে রাজ্য হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়। গত ২৯ এপ্রিল বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে ওঠে সেই মামলা। তবে সেই সময় রাজ্যের তরফের আইনজীবী মনু সিংভি জানিয়েছিলেন, এই মামলায় কিছু তথ্য পেশ করতে আরও সময় লাগবে। ফলে সেই সময় মামলা মুলতুবি রাখা হয়। তবে তদন্ত প্রক্রিয়া চালু ছিল (Supreme Court Dismissed State Plea in Sandeshkhali Case)

আজ, সোমবার সেই মামলার শুনানি ছিল। এদিন আদালতের পর্যবেক্ষণ, “নারী নির্যাতনের এত ভয়ঙ্কর অভিযোগ যেখানে রয়েছে, সেখানে রাজ্য কেন সিবিআই তদন্তের বিরোধিতা করছে, তবে কি কাউকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য” (Supreme Court Dismissed State Plea in Sandeshkhali Case)?

এর প্রেক্ষিতে আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানান, ৪৩টি এফআইআর হয়েছে শাহজাহানের বিরুদ্ধে। তার মধ্যে রেশন দুর্নীতি সংক্রান্ত এফআইআর রয়েছে। চার্জশিটও দেওয়া হয়েছে ৪২টিতে।

এদিনের এই শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন, এই মামলায় আদালতের পর্যবেক্ষণ যাতে কোনও ভাবে বিচার প্রক্রিয়ায় না পড়ে, তা নিশ্চিত করতে হবে। এদিন রাজ্যের আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত (Supreme Court Dismissed State Plea in Sandeshkhali Case)। সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের এই নির্দেশ প্রসঙ্গে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “রাজ্য সরকার কিছু অনৈতিক দাবি নিয়ে কিছু অপরাধীকে বাঁচানোর জন্য মানুষেরই দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, বারবার পরাজিত হয়”।

RELATED Articles