Today’s Episode of Mithijhora: জি বাংলার মিঠিঝোরা (Today’s Episode of Mithijhora) ধারাবাহিকটি প্রথম থেকেই বেশ জনপ্রিয়। রাই, নীলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। জীবনের নানা টানাপড়েন ওঠা নামা সবটা নিয়েই পারিবারিক এই গল্প।
সম্প্রতি, ধারাবাহিকে দেখা যাচ্ছে, নীলু নিজের ঘরের দরজা বন্ধ করে মায়ের ঘুমের ওষুধের শিশির সব ওষুধ খেয়েছে অসুস্থ বোধ করছে। গায়ে আর বিন্দুমাত্র জোর নেই। বিয়েতে বসার আগে বারবার রাই নিলুর খোঁজ করেছে। রাইয়ের মা আর পিসি নীলুকে দেখতে এসেছে। অস্বাভাবিকভাবে শুয়ে রয়েছে নীলু। তাদের বুঝতে আর দেরি হয়নি একটা বড় অঘটন ঘটে গেছে। এদিকে মালাবদল চলছিল রাই অনির্বাণের তার মাঝেই নীলুর এমন ঘটনার কথা বলতে এসে অজ্ঞান হয়ে পড়েন রাইয়ের মা।
পরে দেখা যাচ্ছে বিয়ে ছেড়ে রাই অনির্বাণ স্রোত সকলে মিলে হাসপাতালে নিয়ে এসেছে। অনির্বাণকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রাই। দূরে চলে যেতে বলে তাকে ছেড়ে। রাই নিজেকে অপয়া ভাবতে শুরু করেছে। তবে অনেক বান সব সময় রাগের পাশে আছে তাকে এসব ভাবনা ভাবতে দিচ্ছে না।ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে দেখা যাচ্ছে, নীলু এখন বিপদমুক্ত। তাই রাই-অনির্বাণ বাড়ি যাওয়ার কথা ভাবছে। হাসপাতালে অনির্বাণ রাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য ও নানা রকম কথা বলছে। অনির্বাণ স্পষ্ট করে দিয়েছে আর যাই হোক আর তাদের বিয়েটা হবেই (Today’s Episode of Mithijhora)।
ধারাবাহিকে (Mithijhora) রাইয়ের মাকে কোণঠাসা করছে ডোরা বৌদি। রাইয়ের সম্পর্কে বিভিন্ন কু মন্তব্য করছে। অনির্বাণের মা বারবার যাতে এই বিয়েটা ভেঙে দেওয়া হয় তা রাইয়ের মাকে বলছে। এর মাঝেই অনির্বাণ রাইয়ের মায়ের সাথে কথা বলতে চায়। তবে সেই দেখে রেগে যান অনির্বাণের মা। ফোনটা নিয়ে অনির্বাণের সাথে কথা বলে তবে মা ছেলের মধ্যে তর্কাতর্কি হয় বিয়ে নিয়ে। তবে অনির্বাণ স্পষ্ট জানিয়ে দেয় যে তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরছে এবং বিয়েটা আজই হবে (Today’s Episode of Mithijhora)।
এদিকে খানিকটা সুস্থ বোধ করে নীলু। তবে সে মোটেও অনুতপ্ত নয়। নীলু বিরক্ত হয় তার এত কিছু করার পরেও বিয়েটা আটকাতে পারছে না। সেভাবে দিদিভাই হয়তো বদলে গেছে। তাই নীলুকে হাসপাতালে রেখেই বিয়েতে বসছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরে বিয়ের মন্ডপ দিয়ে শুরু করতে বলার সময় এক নতুন বিপত্তি ঘটে। ঠাকুর মশাই বেঁকে বসে। তবে এও যে অনির্বাণের মায়ের কারসাজি সেটা বোঝা যাচ্ছে। এদিকে রাইদের বাড়ির তরফের পুরোহিত বলে যে বিয়ে হতে পারে তাতে কোন অসুবিধা নেই। অবশেষে তাদের বিয়ে শুরু হয় (Today’s Episode of Mithijhora)।
রাইয়ের দাদার সঙ্গে রাইকে সম্প্রদান করা নিয়ে ঝামেলা বাঁধে। এদিকে ছেলের জেদের কাছে হেরে যাচ্ছে অনির্বাণের মা সেটা মোটেই মানতে পারছেন না তিনি। অনির্বাণের মা প্রতিশ্রুতি নেয় সে কখনোই ওই রাইয়ের কাছে হেরে যাবে না। ওদের বিয়ে কখনো শান্তির হতে দেবে না এই মতে বদ্ধপরিকর তিনি। এরপর আবার কি নতুন মোড় নেবে! সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বিয়েটা? এবার কি তবে অনির্বাণের মা ভিলেন হয়ে দাঁড়াবে অনির্বাণ রাইয়ের মাঝে। কি হতে চলেছে আগামী পর্বে জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি (Today’s Episode of Mithijhora)।





