SSC Review Hearing:আগস্টেই বদলাতে পারে চাকরি হারানো হাজারো শিক্ষকের ভবিষ্যৎ! বড় আপডেট শোনাল সুপ্রিম কোর্ট!

রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। একদিকে এক ঝটকায় ২৬ হাজারেরও বেশি চাকরি বাতিল, অন্যদিকে শিক্ষাব্যবস্থার উপর এক বিরাট চাপ—এই দুইয়ের মাঝখানে আজও অনিশ্চয়তার ছায়ায় বহু পরিবারের স্বপ্ন। সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই হতাশায় ভুগছেন বহু শিক্ষক-শিক্ষাকর্মী। তবে, এই পরিস্থিতি বদলাতে পারে আগামী সপ্তাহে। কারণ, আগস্ট মাসের প্রথম ভাগেই এই মামলার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে দেশের শীর্ষ আদালত।

আগামী ৪ থেকে ৮ অগস্টের মধ্যে হতে চলেছে মামলার শুনানি। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, এসএসসি ২০১৬ প্যানেল সংক্রান্ত যে রায় গত এপ্রিল মাসে দেওয়া হয়েছিল, তারই পুনর্বিবেচনা চেয়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে ‘রিভিউ পিটিশন’ দায়ের করেছে, তা শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। ইতিমধ্যেই আদালতের সহকারী রেজিস্ট্রার সংশ্লিষ্ট আইনজীবীদের উপস্থিত থাকার বার্তা পাঠিয়েছেন। ফলে নতুন করে আশার আলো দেখছেন বহু প্রাক্তন শিক্ষক।

গত ৩ এপ্রিল ২০১৬ সালের গোটা এসএসসি প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায়কে বহাল রেখে শীর্ষ আদালত জানায়, পুরো প্যানেল অনিয়মে ভরা। এর ফলে চাকরি হারান প্রায় ২৫ হাজার ৭৩৫ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এই রায় নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় বিভিন্ন মহলে। এর কিছুদিনের মধ্যেই রাজ্য সরকার ও এসএসসি যৌথভাবে রিভিউ পিটিশন দায়ের করে সুপ্রিম কোর্টে। রাজ্যের বক্তব্য ছিল, এত বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল হলে শিক্ষাব্যবস্থায় বড় ধাক্কা লাগবে।

মধ্যশিক্ষা পর্ষদের আর্জি মেনে সাময়িক স্বস্তি দিয়েছিল কোর্ট

১৭ এপ্রিল শীর্ষ আদালত জানায়, দাগি নন এমন নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষকরা ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং তাঁদের বেতনও চালু থাকবে। তবে সাফ নির্দেশ দেওয়া হয়—৩১ মে’র মধ্যে রাজ্যকে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে। এরপরে রাজ্য সরকার সেইমতো পদক্ষেপ করেও রিভিউ পিটিশন চালিয়ে নিয়ে যায়, যাতে চূড়ান্ত রায় পরিবর্তনের সম্ভাবনা থাকে।

আরও পড়ুনঃ Viral Slap Video: সহযাত্রীর থাপ্পড়ে আতঙ্কে ভেঙে পড়েন হোসেন, কলকাতা বিমানবন্দর থেকে হঠাৎ উধাও যুবক! ভাইরাল ভিডিও তীব্র চঞ্চল!

তবে কি এবার ভাগ্য ফিরতে চলেছে চাকরি হারানো হাজার হাজার মানুষের?

আগস্ট মাসের প্রথম সপ্তাহে রিভিউ পিটিশনের শুনানিকে ঘিরে তাই চোখ রেখে বসে রয়েছেন বহু চাকরিপ্রার্থী ও তাঁদের পরিবার। ৪ থেকে ৮ অগস্ট—এই পাঁচটি দিনেই হয়তো নির্ধারিত হতে চলেছে ২০১৬ এসএসসি প্যানেল মামলার পরবর্তী অধ্যায়। শেষমেশ সুপ্রিম কোর্ট পুরনো রায় বহাল রাখে, না কি নতুন দিশা দেখায়—সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর