‘আদালতের সময়ের দাম আছে’, ডিজিপি নিয়োগে কেন্দ্রের অধিকার খর্ব করতে চেয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য

রাজ্য পুলিশের ডিজিপি নিয়োগে কেন্দ্রের অধিকার খর্ব করার দাবী তোলে পশ্চিমবঙ্গ সরকার। এর জেরে সুপ্রিম কোর্টের চরম ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে। এদিন এমনকি রাজ্য সরকারের আইনজীবীকে এই মামলাটি প্রত্যাহার করে নেওয়ারও নির্দেশ দেন বিচারপতি নাগেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চ।

এদিন বিচারপতি রাওয়ের ডিভিশন বেঞ্চের তরফে রাজ্যের আইনজীবী সিদ্ধার্থ লুথরাকে বলা হয়, “মামলাটি প্রত্যাহার করে নিন। এই ধরণের মামলা করবেন না। কোনও ব্যক্তি এই ধরণের মামলা করলে তবু মানা যায়, কিন্তু রাজ্য সরকার এই ধরণের মামলা করবে কেন? আপনারা এই ধরণের মামলা আগেও করেছেন। আদালতের সময়ের দাম আছে। বিচারব্যবস্থাকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছেন আপনারা। ইউপিএসসি-কে বাদ দিয়ে ডিজিপি নিয়োগ সম্ভব নয়”।

আরও পড়ুন- প্রাথমিক টেট মামলায় পর্ষদ সভাপতিকে জরিমানা করল হাইকোর্ট, সেই জরিমানার টাকা পাবেন মামলাকারীরা

পশ্চিমবঙ্গ সরকার দাবী জানায় যে রাজ্য পুলিশের ডিজিপি নিয়োগের ক্ষেত্রে যাতে কেন্দ্র সরকারের অধিকার খর্ব করা হয়। রাজ্যের মতে, কেন্দ্রের হস্তক্ষেপের জেরে ডিজি নিয়োগ প্রক্রিয়াতে অহেতুক বড্ড দেরি হয়।

রাজ্য সরকারের তরফে বলা হয় যে ডিজি নিয়োগের একচ্ছত্র অধিকার যাতে রাজ্য সরকারকেই দেওয়া হয়। গত ৩১শে আগস্ট অবসর নিয়েছে ডিজি বীরেন্দ্র। এরপর দ্রুত রাজ্য পুলিশের ডিজি নিয়োগের স্বার্থে শীর্ষ আদালতে জরুরী শুনানির আবেদন জানায় রাজ্য। তবে সেই শুনানির আবেদন খারিজ করে দিল আদালত। এরই সঙ্গে শুনতে হল জোর ধমক।

আরও অন্যান্য খবর