টুইটারের পর এবার ইনস্টাগ্রামে প্রত্যাখিত কঙ্গনা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তুলনা টেনে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী

কঙ্গনা রানওয়াত ও বিতর্ক, এরা যেন একে অন্যের পরিপূরক। কঙ্গনার সঙ্গে বিতর্কের এক পুরনো সম্পর্ক রয়েছে যেন। অভিনেত্রীর নানান কথাই যেন শেষে গিয়ে বিতর্কের রূপ নেয়। কিছুদিন আগেই এমনই কারণে খোয়া গিয়েছে তাঁর টুইটার অ্যাকাউন্ট। কিন্তু হাল ছাড়েননি তিনি। অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দিব্যি নিজের মত পোষণ করে যাচ্ছেন তিনি।

এবার ইনস্টাগ্রাম নিয়ে বেশ ঝামেলার মধ্যে জড়ালেন কঙ্গনা রানওয়াত। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামেই পরিচালক এ এল বিজয় পরিচালিত আসন্ন ছবি ‘থালাইভি’-র রোম্যান্টিক গান ‘তেরি আঁখো মে কেয়া হ্যায়’-এর একটি ছোট্ট টিজার শেয়ার করেছিলেন।

কঙ্গনার এই ছবির মুক্তির দিনও প্রায় এগিয়েই আসছে। আগামী ১০ই সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। এর আগে ছবির ট্রেলার দর্শকের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলেন কঙ্গনা। কিন্তু এখানেই বাধা হয়ে দাঁড়াল ইনস্টাগ্রাম।

আরও পড়ুন- ৯৫ বছরে মহানায়ক, একসময়ে চূড়ান্ত ফ্লপ থেকে বাংলার নয়নের মণি! আজও বাঙালি মজে উত্তম ম্যানিয়ায়

এই কারণে এবার ইনস্টাগ্রামের উপর নিজের যাবতীয় ক্ষোভ উগড়ে দিলেন কঙ্গনা। ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ একটি বার্তা দিয়ে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ আনলেন তিনি। এমনকি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে তিনি সরাসরিই বলেন যে তারা যেন তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোভাব পরিবর্তন করে।

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের বিরুদ্ধে লেখা দীর্ঘ বার্তার শুরুতেই কঙ্গনা রানওয়াত লেখেন, “প্রিয় ইন্সটাগ্রাম আমার প্রোফাইলে আমার ফিল্ম ট্রেলার লিঙ্ক যোগ করতে গেলেই আমাকে বলা হচ্ছে আমার প্রোফাইলটি যাচাই করে দেখা হয়েছে । তাই আমি এখন এটির মালিক। অথচ বহু বছর ধরে আমি আমার এই প্রোফাইলটি ব্যবহার করছি, এবং আজকের জায়গাটা উপার্জন করেছি এবং তৈরি করেছি। কিন্তু ইনস্টাতে এখন আমার নিজের নাম বা প্রোফাইলে কিছু যোগ করতে গেলেও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন হচ্ছে”।

এরপরই ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের উপর ফের একবার ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী লেখেন, “ভারতে আপনার টীম আমাকে বলেছে যে তাদের তাদের আন্তর্জাতিক কর্তাদের অনুমতি নেওয়া প্রয়োজন। এক সপ্তাহ হয়ে গেল, তারপরেও মনে হচ্ছে একদল সাদা মূর্খের দাস। আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোভাব পরিবর্তন করুন”।

টুইটারের পর এবার ইনস্টাগ্রামে প্রত্যাখিত কঙ্গনা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তুলনা টেনে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী

এছাড়াও এদিন কঙ্গনা অভিযোগ করেন যে তিনি নিজের আসন্ন ছবি ‘থালাইভি’র প্রমোশনের জন্য ইনস্টাগ্রামে নিজের নামের সাথে ‘থালাইভি’ কথাটি যুক্ত করতে গেলে, তাঁর অ্যাকাউন্টের সম্পাদনা বিভাগটি লক করে দেওয়া হয়েছে আর এই বিষয়ে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ করছে না।

আরও অন্যান্য খবর