DA breaking : অবশেষে বড় জয় কর্মচারীদের! রাজ্যকে ৫০% ডিএ দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের!

দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মচারীদের মুখে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে—“কবে মিলবে প্রাপ্য ডিএ?” জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে, বাজারে বেরোলেই খরচ বাড়ছে হু হু করে, অথচ বেতনে তার প্রতিফলন নেই। রাজ্য সরকারি কর্মচারীরা তাই দীর্ঘদিন ধরে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। মিছিল, বিক্ষোভ, কর্মবিরতি—সব কিছুই তারা করেছেন তাদের প্রাপ্য পাওয়ার জন্য।

শুধু কর্মচারীরা নন, তাঁদের পাশে দাঁড়িয়েছে পরিবার, সহকর্মী, সাধারণ মানুষও। কারণ ডিএ বাড়লে তা শুধুমাত্র একজন কর্মচারীর জন্য নয়, বরং সেই পরিবার, সেই সমাজের আর্থিক কাঠামোতেও স্বস্তির হাওয়া বয়ে আনে। এমন একটি সময়ে যখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা পান ৫৩ শতাংশ হারে ডিএ, সেখানে রাজ্যের কর্মচারীরা পান মাত্র ১৮ শতাংশ হারে। এই বিশাল পার্থক্য নিয়েই এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত।

২০২২ সালে কলকাতা হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় হারে ডিএ দিতে, কিন্তু রাজ্য সরকার তা মানেনি এবং সুপ্রিম কোর্টে আপিল করে। শুনানির প্রাথমিক পর্যায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ‘ডিএ প্রাপ্য, এটা দয়া নয়’। এর পরেও রাজ্য সরকার জানায়, তাদের এত অর্থ নেই, প্রায় ৪১,৭৭০ কোটি টাকার অতিরিক্ত খরচ হবে। কিন্তু আদালত জানিয়ে দেয়, আর্থিক চাপ দেখিয়ে দায় এড়ানো যাবে না।

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, আপাতত রাজ্য সরকারকে ২৫% ডিএ দিতে হবে কর্মচারীদের। পাশাপাশি, আগামী আগস্ট মাসে মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। এই শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে শীর্ষ আদালত, রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে সম্পূর্ণ ৫০% ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হবে কি না, তা নির্ভর করছে ওই শুনানির ওপর।

আরও পড়ুনঃ Weather update: গরমে হাঁসফাঁস অবস্থা, এরই মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনায় আশার আলো দেখাল আবহাওয়া দফতর

সব শুনানি ও বিতর্কের পর দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, রাজ্য সরকারকে কর্মচারীদের প্রাপ্য ৫০% হারে মহার্ঘ ভাতা দিতে হবে। অর্থাৎ রাজ্যের কর্মচারীরা আরও এক ধাপ এগিয়ে গেলেন তাঁদের অধিকার আদায়ে। এখন শুধু অপেক্ষা আগস্ট মাসের, যখন পরবর্তী শুনানিতে মিলতে পারে চূড়ান্ত রায়।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles