Supreme Court Uphold State Government Case that Center Misuse CBI: এর আগে রাজ্য সরকারের তরফে বারবার এই অভিযোগ তোলা হয়েছে যে কেন্দ্র সরকার সিবিআই-সহ নানান কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অপব্যবহার করছে রাজ্যের বিরুদ্ধে। রাজ্যের এক্তিয়ারের বাইরে গিয়ে নানান মামলা করছে সিবিআই, এমন অভিযোগও নতুন নয়। এবার সেই অভিযোগেই মান্যতা দিল সুপ্রিমকোর্ট। সিবিআইয়ের অপব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্যের এই মামলা শুনবে শীর্ষ আদালত (Supreme Court Uphold State Government Case that Center Misuse CBI)। অন্যদিকে, এই মামলা খারিজ করার যে আবেদন জানিয়েছিল কেন্দ্র, তা খারিজ করে দিল শীর্ষ আদালত।
রাজ্যের অনুমতি নিয়ে রাজ্যের কোনও মামলার তদন্ত করতে হবে সিবিআইকে, এই যুক্তি দেখিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। অন্যদিকে, কেন্দ্র পাল্টা যুক্তি দেখিয়েছিল যে সিবিআই স্বাধীন সংস্থা সংস্থা। তাই রাজ্যের এই মামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই নিয়ে শীর্ষ আদালতে আবেদন জানালে কেন্দ্রের সেই আবেদন খারিজ হল সুপ্রিম কোর্টে। রাজ্যের অভিযোগকেই মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য, সিবিআইয়ের অপব্যবহার করছে কেন্দ্র(Supreme Court Uphold State Government Case that Center Misuse CBI)।
এই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কোনও রাজ্যের বিষয়ে এফআইআর দায়ের করতে গেলে সিবিআইয়ের সেই রাজ্যের অনুমোদনের প্রয়োজন। এদিকে, রাজ্যের বক্তব্য, পশ্চিমবঙ্গে সিবিআইয়ের তদন্তের নানান ছাড়পত্র বা জেনারেল কনসেন্ট রাজ্য প্রত্যাহার করার পরও সিবিআই অনুমতি না নিয়েই একের পর এক মামলা এফআইআর করেছে। এই বিরোধিতা করেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় (Supreme Court Uphold State Government Case that Center Misuse CBI)।
বেশ কিছুদিন ধরেই এই মামলা ঝুলেছিল। অবশেষে রাজ্যের তরফের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন যাতে এই মামলার শুনানি হয় এবার। তাঁর কথায়, রাজ্যের অনুমতি বা জেনারেল কনসেন্ট ছাড়া সিবিআই কোনও মামলার তদন্ত করতে বা এফআইআর করতে পারে না। মামলা করার আগে রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজন (Supreme Court Uphold State Government Case that Center Misuse CBI)।
এদিকে আবার কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটা পাল্টা সওয়াল করেছিলেন, সিবিআই স্বাধীন সংস্থা, কেন্দ্র বা রাজ্যের অধীন নয়। সলিসিটর জেনারেলের কথায়, “কেন্দ্র কোনও এফআইআর দায়ের করে না। এই মামলা সিবিআইয়ের বিরুদ্ধে না করে কেন্দ্রের বিরুদ্ধে করা হয়েছে”। যদিও কেন্দ্রের সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court Uphold State Government Case that Center Misuse CBI)।
প্রসঙ্গত, গত ২৯ জুন ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির পক্ষ থেকে কলকাতায় বিচার সংক্রান্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের দৃষ্টি আকর্ষণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি ছিল, বিচারব্যবস্থা যেন রাজনৈতিক পক্ষপাতদুষ্ট না হয়।





