Skip to content
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল
হোমপেজ খবর কলকাতা পশ্চিমবঙ্গ দেশ বিনোদন খেলা অফবিট লাইফ স্টাইল জ্যোতিষশাস্ত্র রাশিফল ভাইরাল
  • Home
  • West Bengal
  • ‘পাগল’ মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে কেন রাখা হয়েছে? প্রশ্ন তুলে পিএসি-র চেয়ারম্যান বদলের দাবী শুভেন্দুর
‘পাগল’ মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে কেন রাখা হয়েছে? প্রশ্ন তুলে পিএসি-র চেয়ারম্যান বদলের দাবী শুভেন্দুর

‘পাগল’ মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে কেন রাখা হয়েছে? প্রশ্ন তুলে পিএসি-র চেয়ারম্যান বদলের দাবী শুভেন্দুর

Tina
25/01/2022
Share This Article

ফের ‘পাগল’ মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর দাবী তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার বিধানসভায় রাজ্যপাল জগদীপ ধনখড়কে স্বাগত জানাতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন শুভেন্দুও। এদিন রাজ্য সরকার ও বিধানসভার স্পিকারকে কড়া ভাষায় তোপ দাগেন রাজ্যপাল। এই ঘটনায় শুভেন্দু তাঁর পক্ষ নেন।

শুভেন্দু বলেন, “স্বীকৃত বিরোধী দলকে কোনও গুরুত্ব দেওয়া হয় না। বিজেপি বিধায়কদের ভাঙিয়ে নেওয়া হয়। এমনকি, তাঁদের গুরুত্বপূর্ণ পদও দেওয়া হয়। মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে। পরিষদীয় রাজনীতির রীতিনীতি মানা হয়নি”।

এরপর তিনি আরও বলেন, “পাগল মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে রাখা হয়েছে। স্পিকারের উচিত ওই পদটি বিজেপি-কে দিয়ে দেওয়া। কারণ পরিষদীয় রাজনীতির রীতিনীতি অনুযায়ী তা বিরোধী দলের পাওয়া উচিত”।

একুশের বিধানসভা নির্বাচনের পর নতুন বিধানসভা গঠন হলে পিএসি-র চেয়ারম্যান হিসেবে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীর নাম প্রস্তাব করেন শুভেন্দু অধিকারী। কিন্তু বিধানসভার স্পিকার সেই সময় সদ্য বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান ঘোষণা করেন।

এই নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয় বিজেপির তরফে। বিধানসভা ত্যাগ করে বেরিয়ে যান উপস্থিত সমস্ত বিজেপি নেতা। এমনকি, বিধানসভার অন্যান্য কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন বিজেপি নেতারা। এই বিষয়টি নিয়ে আদালতে মামলাও করেন বিরোধী দলনেতা।

মুকুলের বিধায়ক পদ খারিজ নিয়েও স্পিকারের কাছে আবেদন করার পাশাপাশি কলকাতা হাইকোর্টে মামলা করেছে বিজেপি। চলতি মাসের ২৮শে জানুয়ারি ফের স্পিকারের কাছে মুকুলের বিষয়টি নিয়ে শুনানি রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি বিজেপির তরফে স্পিকারের কাছে ফের বালুরঘাটের বিধায়ককে পিএসির চেয়ারম্যান করার দাবী জানানো হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে  মুকুল রায় বলেন যে পুরভোটে জিতবে ভারতীয় জনতা পার্টি। আবার তৃণমূল ও বিজেপিকে একই রাজনৈতিক দলও বলেন তিনি। তাঁর এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের তরফে। এদিকে, বিজেপিও মুকুলের এমন অসংলগ্ন কথায় গুরুত্ব দিতে নারাজ। রাজনৈতিক মহলের মতে, মুকুল রায়ের মাঝেমধ্যেই এমন নানান অসংলগ্ন মন্তব্য করার জেরেই শুভেন্দু তাঁকে এমন কটাক্ষ করেছেন।

Categories West Bengal Tags BJP, chairman, Mukul Roy, Suvendu Adhikari, TMC Public Account Committee
Share This Article
Facebook Twitter
Tina

আরও পড়ুন

‘বঙ্গ বিজেপি অভিভাবকহীন, নিজের সন্তানদের আগলে রাখতে পারছে না’, ফের বোমা ফাটালেন হিরণ

গ্রাহকদের জন্য দুঃসংবাদ, ফের প্রায় ১.৯ গুন বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানগুলির দাম

আরও অন্যান্য খবর

Puja Banerjee, Puja Banerjee Baby, Puja Banerjee Daughter, Bengali Actress, Tollywood Actress, Puja Banerjee Mother, Puja Banerjee Family, Puja Banerjee Baby Girl, Dev Ke Dev Mahadev, পূজা ব্যানার্জি, পূজা ব্যানার্জির মেয়ে, পূজা ব্যানার্জি মা, বাংলা অভিনেত্রী, টলিউড অভিনেত্রী, পূজা ব্যানার্জির সন্তান, পূজা ব্যানার্জির পরিবার, কন্যাসন্তান, দেব কী দেব মহাদেব

স্বাধীনতা দিবসেই লক্ষ্মী এলো ঘরে! পুত্রের পর এবার কন্যা সন্তানের মা হলেন পূজা বন্দ্যোপাধ্যায়! মেয়ের মুখও দেখালেন টলি অভিনেত্রী, কার মত দেখতে হয়েছে তাকে?

Khabor24x7 NewsDesk
15/08/2026
Desu 7, Dev, Subhashree Ganguly, Dev Subhashree, Desu 7 Release Date, Bike Ambulance Dada, Tollywood News, Bengali Cinema, Anirban Bhattacharya, Durga Puja Release, দেশু ৭, দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব শুভশ্রী, দেশু ৭ মুক্তির তারিখ, বাইক অ্যাম্বুলেন্স দাদা, টলিউড খবর, বাংলা সিনেমা, অনির্বাণ ভট্টাচার্য, পুজোর ছবি

নির্জন পাহাড়ি এলাকায় একে অপরের বাহুডোরে রোমান্সে মত্ত দেব-শুভশ্রী! স্বাধীনতা দিবসেই প্রকাশ্যে ‘দেশু ৭’-এর মুক্তির তারিখ! পোস্টারে আগুন কেমিস্ট্রি দেখেই উৎসাহ বাড়লো দ্বিগুণ!

Khabor24x7 NewsDesk
15/08/2026
Star Jalsha Mahalaya, Subhashree Ganguly, Sayan Karmakar, Ranjay Bishnu, Durga Mahalaya, Star Jalsha, Bengali Television, Pratiggya Serial, Parashuram Serial, Tollywood, স্টার জলসা মহালয়া, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন কর্মকার, রণজয় বিষ্ণু, দুর্গা মহালয়া, স্টার জলসা, বাংলা টেলিভিশন, প্রতিজ্ঞা ধারাবাহিক, পরশুরাম ধারাবাহিক, টলিউড খবর

স্টার জলসার মহালয়ায় দুর্গা হচ্ছেন শুভশ্রী, বিতর্কের মাঝেই শিবের ভূমিকায় রণজয়! কিন্তু অসুর হচ্ছেন কোন জনপ্রিয় অভিনেতা? কার সঙ্গে যুদ্ধ জমবে ‘লেডি সুপারস্টার’-এর?

Khabor24x7 NewsDesk
14/08/2026
Tollywood Gossip, Tollywood Actress, Bengali Actress, Tollywood Love Story, Bengali Television Actor, Tollywood Relationship, Celebrity Love, Tollywood News, Bengali Entertainment, টলিউড গসিপ, টলি অভিনেত্রী, বাংলা অভিনেত্রী, টলিউড প্রেম, বাংলা টেলিভিশন অভিনেতা, টলিউড সম্পর্ক, তারকার প্রেম, টলিউড খবর, বাংলা বিনোদন

একাধিক বিয়ে ভাঙার পর ফের প্রেমে পড়েছেন জনপ্রিয় টলি নায়িকা! কম বয়সী টেলি অভিনেতার সঙ্গে জমেছে সম্পর্ক, জন্মদিনে পাওয়া বিশেষ শুভেচ্ছাবার্তাই সেই জল্পনাকে দিয়েছে উস্কে?

Khabor24x7 NewsDesk
14/08/2026
Uttam Kumar, Uttam Kumar Birth Centenary, Mahanayak Uttam Kumar, Bengali Cinema, Uttam Kumar Birthday, West Bengal Government, Kolkata Film Festival, Bengali Film Industry, Uttam Kumar Centenary Celebration, উত্তম কুমার, উত্তম কুমারের জন্মশতবর্ষ, মহানায়ক উত্তমকুমার, বাংলা সিনেমা, উত্তমকুমারের জন্মদিন, পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, বাংলা চলচ্চিত্র, উত্তমকুমার জন্মশতবর্ষ উদযাপন

‘উনি নায়কদের নায়ক, তাই…’ ফের চমক মুখ্যমন্ত্রীর! প্রয়াণ দিবসে করেছিলেন মূর্তি স্থাপন, ১৫০ জন বিশিষ্ট ব্যক্তিকে সাক্ষী রেখে, উত্তম কুমারের জন্মশতবর্ষে বছরভর চলবে বিশেষ উদযাপন! শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কর্মসূচি ভাগ করলেন শুভেন্দু অধিকার?

Khabor24x7 NewsDesk
14/08/2026
Dadagiri, Dev, Kunal Ghosh, Sajal Ghosh, Madan Mitra, Zee Bangla, Dadagiri New Season, Bengali Television, Tollywood News, Dev Dadagiri, দাদাগিরি, দেব, কুণাল ঘোষ, সজল ঘোষ, মদন মিত্র, জি বাংলা, দাদাগিরি নতুন সিজন, বাংলা টেলিভিশন, টলিউড খবর, দেবের দাদাগিরি

বাংলা টেলিভিশনের পর্দায় এবার বাড়তে চলেছে পারদ! ময়দান ছেড়ে দাদাগিরির মঞ্চে এবার রাজনৈতিক লড়াই? কুণাল, সজল ও মদন মিত্র একসঙ্গে! সামলাতে পারবেন তো ‘ভালো তৃণমূল’ দেব?

Khabor24x7 NewsDesk
14/08/2026
অবশ্যই পড়ুন
স্বাধীনতা দিবসেই লক্ষ্মী এলো ঘরে! পুত্রের পর এবার কন্যা সন্তানের মা হলেন পূজা বন্দ্যোপাধ্যায়! মেয়ের মুখও দেখালেন টলি অভিনেত্রী, কার মত দেখতে হয়েছে তাকে?
নির্জন পাহাড়ি এলাকায় একে অপরের বাহুডোরে রোমান্সে মত্ত দেব-শুভশ্রী! স্বাধীনতা দিবসেই প্রকাশ্যে ‘দেশু ৭’-এর মুক্তির তারিখ! পোস্টারে আগুন কেমিস্ট্রি দেখেই উৎসাহ বাড়লো দ্বিগুণ!
স্টার জলসার মহালয়ায় দুর্গা হচ্ছেন শুভশ্রী, বিতর্কের মাঝেই শিবের ভূমিকায় রণজয়! কিন্তু অসুর হচ্ছেন কোন জনপ্রিয় অভিনেতা? কার সঙ্গে যুদ্ধ জমবে ‘লেডি সুপারস্টার’-এর?
একাধিক বিয়ে ভাঙার পর ফের প্রেমে পড়েছেন জনপ্রিয় টলি নায়িকা! কম বয়সী টেলি অভিনেতার সঙ্গে জমেছে সম্পর্ক, জন্মদিনে পাওয়া বিশেষ শুভেচ্ছাবার্তাই সেই জল্পনাকে দিয়েছে উস্কে?
CATEGORIES

কলকাতা

পশ্চিমবঙ্গ

ভারত

বিনোদন

খেলা

জ্যোতিষশাস্ত্র

ভাইরাল

FOLLOW US
NEWSLETTER

© 2026 Khabor24x7

Feed

About us

Advertisement

Contact

Privacy policy

T&C

Funding Info

Correction

Disclaimer

Ethics

Fact Checking

  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল