‘বুদ্ধবাবুর বাড়ি গিয়ে আগে শিখে আসুন…’, মমতাকে কী নিয়ে এমন পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী?

Suvendu Adhikari Advised Mamata Banerjee to Learn from Buddhadeb Bhattacharya: লোকসভায় সাংবাদিকদের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই ঘটনার বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ঘটনা প্রসঙ্গেই মমতাকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Advised Mamata Banerjee to Learn from Buddhadeb Bhattacharya)। তাঁর কথায়, “আগে গিয়ে নিজের মুখ দেখুন আয়নায়”।

বিধানসভা চত্বর থেকেই শুভেন্দু মমতার উদ্দেশে আজ, মঙ্গলবার বলেন, “সংবাদমাধ্যমে দেখলাম মুখ্যমন্ত্রী প্রচণ্ড কান্নাকাটি করছেন যে লোকসভার অধ্যক্ষ সাংবাদিকদের অধিকার খর্ব করছেন। ছাতা হাতে ধরে বিরোধী দলনেতা হাউজ় চলাকালীন পিচ রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন কেন করছেন? নিজের মুখটা আয়নায় দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই যে কাচের ঘরে ঢুকিয়ে দিয়েছেন সাংবাদিকদের? আগে নিজের মুখটা আয়নায় দেখুন। আপনার কোনও সচিব নবান্নের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ভয় পায়” (Suvendu Adhikari Advised Mamata Banerjee to Learn from Buddhadeb Bhattacharya)

এরপর মমতাকে বেশ কটাক্ষ করেই বিজেপি নেতা বলেন, “আপনি বিধানসভায় সাংবাদিকদের খাঁচার মধ্যে পুরেছেন। আমি বাম আমলের বিধায়ক ২০০৬এ। বুদ্ধবাবু লবিতে, ভিতরে হলে বুম নিয়ে ক্যামেরা নিয়ে ঢুকতে দিতেন। শুধু হাউজ চলার সময় নয়, হাউজ বন্ধের সময়ও। বুদ্ধবাবু এখনও সুস্থ রয়েছেন। তার কাছ থেকে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটু পাঠ নিয়ে আসবেন যে বিধানসভা কী ভাবে চালাতে হয়”।

বলে রাখি, সম্প্রতি সংসদ চত্বরে সাংবাদিকদের গতিবিধির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বলা হয়েছিল, নতুন সংসদ ভবনের প্রবেশ পথ পর্যন্ত ঢুকতে পারবেন না সাংবাদিকরা। সাংসদদের সঙ্গে কথা বলার জন্য নির্দিষ্ট জায়গায় থাকতে হবে সাংবাদিকদের। এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সংসদের মকরদ্বার পর্যন্ত সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন না। সেই বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয় তুমুল শোরগোল। জাতীয় রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চা শুরু হয়। গতকাল, সোমবার এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে প্রতিবাদ জানান সাংবাদিকরা। সংসদের এই বিজ্ঞপ্তির নিন্দা করা হয় প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার তরফে। এই নিয়ে বিরোধিতা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই প্রেক্ষিতেই এবার মমতাকে এহেন পরামর্শ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari Advised Mamata Banerjee to Learn from Buddhadeb Bhattacharya)

RELATED Articles