তৃণমূলের গুণ্ডাগিরির শিকার মমতার পুলিশই! এসআইকে মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, প্রকাশ্যে ভিডিও

TMC is Accused of Beating Police: এবার তৃণমূলের গুণ্ডাগিরির কবলে খোদ রাজ্যের পুলিশই। তৃণমূলের মারে আক্রান্ত পুলিশ। খোদ রক্ষকের গায়েই হাত তোলার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে (TMC is Accused of Beating Police)। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে হইচই। তীব্র নিন্দার ঝড় উঠেছে বিরোধী শিবির থেকে।

ঘটনাটি প্রায় তিনমাস আগের। ৩০ এপ্রিল রাতের ঘটনা এটি। তবে এখন তা প্রকাশ্যে এসেছে। এই ঘটনার কিছু ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)। ব্যারাকপুর কমিশনারেটের ট্র্যাফিক ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায়কে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ব্যারাকপুরের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাউ ও তাঁর ছেলের বিরুদ্ধে (TMC is Accused of Beating Police)।  

অভিযোগ, গত ৩০ এপ্রিল রাতে তৃণমূল কাউন্সিলর ও তাঁর ছেলে-সহ প্রায় ২০-২৫ জনের একটি দল চড়াও হয় ওমকার বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ওই পুলিশকর্তা-সহ তাঁর বাড়ির লোকজনদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে তারা, এমনটাই অভিযোগ। এরপর উর্দি পরা অবস্থাতেই ওই এসআই-কে রাস্তায় ফেলে মারধর করে কাউন্সিলরের লোকজন (TMC is Accused of Beating Police)। পুলিশই এভাবে আক্রান্ত কিন্তু তা সত্ত্বেও পুলিশের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি এই ঘটনায়।

এই ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতা কৌস্তভ বাগচি। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, “গত ৩০ এপ্রিল ব্যারাকপুর কমিশনারেটের এক পুলিশকর্মীকে মারধর করেন ২০ ওয়ার্ডের তৃণমূল নেতা রমেশ সাউ ও তার পুত্র বিমল সাউ। প্রায় ২০-২৫ জন ওমকার বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চড়াও হয়েছিল। সেই সময় ওমকরবাবু পুলিশের উর্দি গায়ে ছিলেন” (TMC is Accused of Beating Police)

বিজেপি নেতার সংযোজন, “আমরা বলি বিরোধী দলের নিরাপত্তা নেই। সাধারণ মানুষের নিরাপত্তা নেই। দুর্ভাগ্যের বিষয়, এ রাজ্যে পুলিশের নিরাপত্তাও নেই। তাজ্জবের বিষয় এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি” (TMC is Accused of Beating Police)। ব্যারাকপুর কমিশনারেটের কাছে তিনি আর্জি জানিয়েছেন যাতে এই ঘটনায় পদক্ষেপ করা হয়।

RELATED Articles