নানান সময় মাঝে মধ্যেই রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে শানিয়ে থাকেন তিনি। যদিও বিরোধী দলনেতা হওয়ার সুবাদে তেমনটাই কাজ তাঁর। রাজ্যের নানা ইস্যু নিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে শোনা যায় তাঁকে। এবার জগদ্ধাত্রী পুজোতে রাজ্যবাসীর জন্য প্রার্থনা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
গতকাল, শুক্রবার স্বপ্ন উড়ান নামের এক সংস্থার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে ফের একবার বিজেপি নেত্রী রেখা পাত্রকে তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের করা কুমন্তব্য নিয়ে কটাক্ষ করেন তিনি। বিজেপি নেতা বলেন, “ওনার ইন্ডি জোটের শরিক কংগ্রেস তার মন্ত্রী ইরফান আনসারি। কদিন আগেই একজন মহিলা জনজাতি নেত্রী সীতা সোরেনকে বলেছেন রিজেকটেড মাল। এপারে ইন্ডি জোটের আরেক শরিক তৃণমূলের মন্ত্রী এখানে রেখা পাত্রকে বলছেন হেরো মাল”।
বিজেপি নেতার কথায়, “এদের সংস্কৃতি এদের মুখের ভাষা দেখলেই বোঝা যায়। এদের আসল পরিচয় কী? এরা মহিলাদের গনিমতের মাল বলে মনে করে। সেই কালচারের বহিঃপ্রকাশ এদের মুখ থেকে বেরিয়েছে। মহিলা কমিশন, তফশিলি কমিশন এতে তৎপর হয়েছে। রেখা পাত্রসহ শতাধিক তফশিলি মহিলা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। আমরা যা করার আইনি ব্যবস্থা করব। ফিরহাদ হাকিমকে এই ইস্যুতে ছাড়া হবে না”।
শুধু তাই-ই নয়, এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থ্রেট কালচার নিয়েও কথা বলেন শুভেন্দু। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “থ্রেট কালচারের জনক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কথা ছাড়ুন, তিনি সাংবাদিকদেরও থ্রেট দেন”।
আরও পড়ুনঃ ঘুরে গেল খেলা! সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের মোবাইল থেকে মুছে ফেলা তথ্য সিবিআইয়ের হাতে, নয়া মোড় আর জি কর কাণ্ডের তদন্তে
এমন সব মন্তব্যের পরই পিছনে থাকা দেবীমূর্তির দিকে ঘুরে হাতজোড় করে প্রার্থনা করে শুভেন্দু বলেন, “মায়ের কাছে একটাই প্রার্থনা করব, মমতার হাত থেকে মুক্তি দেও মা। এটা হলেই হয়ে যাবে”।





