ইমাম-পুরোহিত ভাতা বৈষম্যে শাসকের বিরুদ্ধে সোচ্চার শুভেন্দু! মুসলিমরা ২৫০০, হিন্দুরা ১০০০ কেন‌ও?

ভোটের আবহে সাম্প্রদায়িক বিভাজন‌ও এবার বিরোধীদের নিশানায়। ইমাম ও পুরোহিত ভাতা নিয়ে বৈষম্যের অভিযোগে রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

তৃণমূল সরকারকে উদ্দেশ্য করে তাঁর অভিযোগ, পুরোহিত ও ইমামদের সমান চোখে কেন‌ও দেখা হচ্ছে না? কেন‌ও বৈষম্য করা হচ্ছে ভাতায়? শুভেন্দুর প্রশ্ন, এটাই কি তাহলে শাসকদলের ধর্মনিরপেক্ষতা?

রানি রাসমণি রোডে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সভায় গতকাল হাজির হয়ে বিস্ফোরক হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের পরই শুভেন্দু মন্তব্য করেছিলেন, ‘হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। ধর্মের প্রতি আস্থা পালন করি।’ মাস কয়েক আগে রাজ্যের পুরোহিতদের ১০০০ টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

এবার সেই ইমাম-মোয়াজ্জেনদের সঙ্গে পুরোহিত ভাতার ফারাক তুলে ধরলেন তৃণমূল ত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন,’ইমাম ভাতা মাসে ২৫০০ টাকা। পুরোহিত ভাতা ১০০০ টাকা। কেন‌ও এই বৈষম্য? ওদের আরও ৫০০, ১০০০ টাকা বাড়িয়ে দিন। আমাদের তো সমান দেওয়া উচিত।’

শুভেন্দু দাবি করে জানায়, সরকারি নির্দেশিকা অনুযায়ী, ইমামরা রাজ্যের স্থায়ী বাসিন্দা না হলেও চলবে। মানে রোহিঙ্গা ও বাংলাদেশি হলেও চলবে। পুরোহিত ভাতা পেতে গেলে স্থায়ী বাসিন্দা হতে হবে। আধার কার্ড দেখাতে হবে। ৮০০০ পুরোহিত ভাতা পাচ্ছেন। অথচ ৬০,০০০ ইমাম-মোয়াজ্জেনরা পাচ্ছে। এরপরও বলবেন ন্যায়বিচার? সুবিচার? ধর্মনিরপেক্ষতা?

RELATED Articles