দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই ওঠে।বস্তুত নবম-দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগ এবং এসএসসি পরীক্ষা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠেছে। মহামান্য কলকাতা আদালতে এই নিয়ে মামলাও চলছে। আর ভুক্তভোগী হচ্ছেন পরীক্ষার্থীরা। রাজ্যে বহুদিন হয়ে গেল বন্ধ রয়েছে এসএসসি পরীক্ষা, স্কুলের শিক্ষক পদ শূন্য। কিন্তু রাজ্য সরকারের সেই নিয়ে কোন মাথাব্যাথা নেই।
কলকাতা হাইকোর্টে নিয়ে যে মামলা চলছে সেই পরিপ্রেক্ষিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেস এর সিবিআই দপ্তর হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর এই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ‘তৃণমূলের এজেন্টরা বাংলায় টাকা নিয়ে চাকরি দিচ্ছে। মেধার ভিত্তিতে চাকরি দিচ্ছে না। যার ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। যত কমিটিই করুক না কেন কোনও কাজ হবে না। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলেই সব সত্যি বেরিয়ে আসবে।’
আর তার এই বক্তব্য থেকে এবার জল্পনা উঠেছে বিভিন্ন মহলে তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেফতার করে জেরা করলেই বেরিয়ে আসবে আসল সত্যি? শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক-যুবতীর চোখের জল বৃথা যেতে পারে না পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার করলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের নাম বেরিয়ে আসবে।’ তাই অবিলম্বে তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।





