কিছুদিন আগেই গোটা পশ্চিমবঙ্গ সম্মুখীন হয়েছে ঘূর্ণিঝড় অশনির। কম বেশী সকল জেলাতেই বৃষ্টিপাত হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। এমনকি এখনও পর্যন্ত শহরতলীতে ঝড় বৃষ্টি হয়ে চলেছে আর জানা যাচ্ছে আজকেও দিল না প্রবল ঝড় বৃষ্টির সম্মুখীন হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই।
সকাল থেকেই কলকাতা শহরের আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ছুটির দিনেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে কলকাতায়।শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম এবং রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়ায় যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল শহরে বৃষ্টিপাত হয়েছে ২৩.৮ মিলিমিটার।
মনে করা হচ্ছে যে সময়ের আগেই রাজ্যে প্রবেশ করবে বর্ষা। সাধারণত প্রতিবছর আটই জুন বর্ষা প্রবেশ করে বলে আমরা জানি কিন্তু এবছর মনে করা হচ্ছে তার আগেই রাজ্যে বর্ষা ঢুকে পড়বে।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিন্তু সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারি বৃষ্টিপাত হবে।
রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি রয়েছে নিষেধাজ্ঞা। দক্ষিণ-পশ্চিম বাতাসের জেরে উত্তাল হবে সমুদ্র। আর এর জন্যই নির্দেশিকা। পর্যটকদের জন্য নতুন করে কোনও সতর্কবার্তা নেই






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার