পদ খোয়াতে পারেন সুকান্ত, বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পথে শুভেন্দু, ফেরার সম্ভাবনা দিলীপেরও, জল্পনা আপাতত তুঙ্গে

ফের বড়সড় বদল আসতে চলেছে বঙ্গ বিজেপির (Bengal BJP) নেতৃত্বে। জানা যাচ্ছে, সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) সরিয়ে বিজেপির রাজ্য সভাপতি হতে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নভেম্বর বা ডিসেম্বরেই এই ঘোষণা হবে। দলীয় সূত্রে খবর, বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিতে দেবেন শুভেন্দু। সেই জায়গায় বিরোধী দলনেতা করা হতে পারে মনোজ টিগ্‌গাকে (Manoj Tigga)। তিনি বর্তমানে বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক পদে রয়েছেন।

সূত্রের খবর, রাজ্য সভাপতির পদ খুইয়ে কেন্দ্রীয় সম্পাদকের পদ পেতে পারেন সুকান্ত মজুমদার। সংসদীয় দলের কোনও পদ তাঁকে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।  শুভেন্দুকে রাজ্য সভাপতি করার বিষয়টি উপস্থাপন করেন দলের নতুন পর্যবেক্ষক ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র সঙ্গে আলোচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়বে।

এসবের মধ্যেই আরও একটি জল্পনা উঠে আসছে। জানা গিয়েছে, আরএসএস চায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে বঙ্গ রাজনীতিতে ফের সক্রিয় করতে। অন্যদিকে আবার দলের একাংশের মতে, শুভেন্দু বা সুকান্ত সর্বস্তরে বিজেপিকে চালাতে পারছে না। গোটা দেশের কর্মীদের কাছে পৌঁছতে পারেন দিলীপ।

আবার বিজেপির পুরনো নেতা-কর্মীরাও দিলীপকে বেশ পছন্দ করেন। তবে আরএসএস চাইছে দিলীপকে বঙ্গ রাজনীতিতে সক্রিয় করতে। অন্যদিকে, দিল্লি চাইছে দিলীপ সর্বভারতীয় সহ-সভাপতির পদেই থাকুন। তাঁকে সেই পদে রেখেই বাংলায় বাড়তি কোনও দায়িত্ব দেওয়া হতে পারে। এই মুহূর্তে বিজেপির মধ্যে আদি-নব্যের দ্বন্দ্ব শুরু হয়েছে। নানান কমিটিতে পুরনো ও যোগ্যদের জায়গা দেওয়া হচ্ছে বলে ক্ষোভ দেখা দিয়েছে দলের মধ্যে।

সম্প্রতি ঘোষণা হয়েছে বিজেপির কোর কমিটির সদস্যদের নাম। সেখানে জায়গা পান নি সৌমিত্র খাঁ। এই নিয়ে সুকান্ত মজুমদার ও অমিতাভ চক্রবর্তীকে ‘অযোগ্য’ বলে আক্রমণ শানান তিনি। এই কারণে বঙ্গ বিজেপিতে রদবদল করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গ বিজেপিকে নতুন ঢালে সাজাতে চাইছে তারা।

RELATED Articles