এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কুকীর্তি ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্যে গেল গেল রব উঠেছে শাসক শিবিরে। গতকাল নন্দীগ্রামের ভোটে বিজেপি গণতন্ত্র নষ্ট করেছে বলে হল্লা জুড়েছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন – নন্দীগ্রামে ভোটের পরেই হবে হিংসাত্মক লড়াই, তড়িঘড়ি জেলাশাসককে চিঠি পাঠালেন এই নেতা!
কিন্তু এবার শুভেন্দু অধিকারী দুইবছর আগের লোকসভা নির্বাচনে তৃণমূলের কুকীর্তিই ফাঁস করে দিলেন। তিনি জানিয়েছেন, “আরামবাগে সেই নির্বাচনে আড়াই হাজার ভোটে বিজেপি প্রার্থীকে হারানো হয়েছিল ১৬টা ইভিএম কাউন্টিং না করিয়ে। ডিএম, এসডিওকে চাপ দেওয়া হয়েছিল। সব প্রমাণ আমার কাছে আছে। তাই গণতন্ত্রের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মানায় না।”
আরও পড়ুন – সুখবর, আজ থেকেই এতটা কমছে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম!
স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় যথেষ্ট চাপে পড়ে গিয়েছে তৃণমূল। তারা সরাসরি কোনো বিবৃতি না দিলেও যেভাবে শুভেন্দু অধিকারী জোরগলায় এই দাবি করেছেন তাতে বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছেন।





