খুশির হাওয়া আলিপুর চিড়িয়াখানায়, ফের জন্ম নিল নতুন সদস্য!

শীতের সময় যদিও উপচে পড়ার মতো ভিড় দেখা আলিপুর চিড়িয়াখানায়। সেই সময় নানান প্রাণী দেখার জন্য ভিড় জমায় কলকাতা-সহ নানান জায়গার মানুষ। তবে এবার শীত বিদায়ের পর, গরম পড়ার শুরুতেই নতুন অতিথি এল চিড়িয়াখানায়। এই কারণে খুশির হাওয়া আলিপুর চিড়িয়াখানায়।

জানা গিয়েছে, গত ২৬শে মার্চ চিড়িয়াখানায় জন্ম নেয় একটি জেব্রা শাবক। এখন তার বয়স মাত্র ৮ দিন। এই জেব্রা শাবকের মায়ের নাম দ্যুতি। তবে বাচ্চাটির কী নাম দেওয়া হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে জানা গিয়েছে যে শাবকটি একটি মেয়ে। ইতিমধ্যেই শাবকটিকে দর্শকের সামনে আনা হয়েছে। নতুন এই অতিথিকে পেয়ে বেশ সরগরম আলিপুর চিড়িয়াখানা।

বলে রাখি, গত বছর ফেব্রুয়ারি মাসে জন্ম হয় একটি জেব্রা শাবকের। সেটিও মেয়ে ছিল। ভ্যালেন্টাইন্স ডে’র দিন জন্মগ্রহণ করেছিল বলে সেই শাবকটির নাম দেওয়া হয়েছিল ভ্যালেন্টিনা।

RELATED Articles