‘পুলিশের হেফাজতেই আছে শাহজাহান, পুলিশই নিরাপত্তা দিচ্ছে’, বিস্ফোরক দাবী শুভেন্দু অধিকারী, পাল্টা খোঁচা কুণালের

বর্তমানে রাজ্যে সবথেকে বড় প্রশ্ন হল কোথায় লুকিয়ে রয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান? রাজ্য পুলিশকে দায়িত্ব দেওয়া হলেও এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শহজাহানকে গ্রেফতার করতে কোনও বাধা নেই। কিন্তু তাও এখনও গ্রেফতার করা যায় নি তাঁকে। এরই মধ্যে এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবী করলেন যে শাহজাহান নাকি পুলিশের হেফাজতেই রয়েছেন।

৫২ দিনের বেশি সময় ধরে অধরা শেখ শাহজাহান। গত মাসে তাঁর বাড়ি তল্লাশিতে গিয়ে আক্রমণের মুখে পড়েন ইডি আধিকারিকরা। চলতি মাসের শুরুর দিক থেকেই শেখ শাহজাহান ও তাঁর সাগরেদ উত্তম সর্দার ও শিবুর হাজরার বিরুদ্ধে বিক্ষোভ দেখান সন্দেশখালির মহিলারা। তাদের ভিটেমাটি দখল থেকে শুরু করে তাদের শ্লী’ল’তা’হা’নি, তাদের উপর শারীরিক অত্যাচারের প্রতিবাদ করেন মহিলারা। এই ঘটনায় উত্তম ও শিবুকে গ্রেফতার করা হলেও এখনও পলাতক শাহজাহান।

শাহজাহানকে নিয়ে কী দাবী করলেন শুভেন্দু?

এমন আবহে এবার শাহজাহানকে নিয়ে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “সন্দেশখালির স্কা’উ’ন’ড্রে’ল শেখ শাহজাহান গতকাল রাত ১২টা থেকে মমতা পুলিশের হেফাজতে রয়েছেন। প্রভাবশালীদের মাধ্যমে মমতার পুলিশের সঙ্গে সমঝোতা চুক্তিও করতে সক্ষম হয়েছেন। কারাগারে থাকাকালীন ৫ স্টার ফেসিলিটি পেতে চলেছেন। মোবাইল ফোনও ব্যবহার করবেন। জেলে থেকেই ভার্চুয়ালি তৃণমূলকে নেতৃত্ব দেবেন”।

এখানেই থেমে থাকেন নি তিনি। শুভেন্দু এও বলেছেন যে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে একটি বেডও নাকি তাঁর নামে বুক করে রাখা রয়েছে। তিনি চাইলে সেখানেও কিছু সময় কাটাতে পারেন। বিরোধী দলনেতার এহেন দাবীতে বেশ শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।

https://twitter.com/SuvenduWB/status/1762726597197754453?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1762726597197754453%7Ctwgr%5E1cd6dab41407bbebc009fcfc6b69847eed6c3495%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Fsuvendu-adhikari-opens-up-over-shahjahan-sheikh-arrest-issue%2F

কী প্রতিক্রিয়া তৃণমূলের?

শুভেন্দুর এই দাবীর প্রেক্ষিতে তাঁকে পাল্টা খোঁচা দিতে ছাড়েন নি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “ওর সঙ্গেই তো ছবি আছে। একটা সময়ে সিপিএমে ছিলেন। পরে শুভেন্দুরাই ওকে তৃণমূলে এনেছেন। শুভেন্দুদের সঙ্গে দহরম-মহরম। শুভেন্দু এখন বলে দিক ঠিক কোথায় রয়েছে শাহজাহান। শুভেন্দু হাওয়ায় খেলে। একটা করে স্টেটমেন্ট দিয়ে দেয়। তার দায়দায়িত্ব তাঁর থাকে না”। তবে শেষ পর্যন্ত কবে গ্রেফতার হন শাহজাহান, এখন সেটাই দেখার।

RELATED Articles