মূল অভিযুক্তের আইনজীবীর সঙ্গে হাইকোর্টের বিচারপতির গোপন বৈঠক, বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন শুভেন্দুর

বিচারব্যবস্থায় নিরপেক্ষতা ও স্বাধীনতা নিয়ে এবার প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর জেরে রাজ্য রাজনীতিতে সৃষ্টি হল আলোড়নের। এদিন টুইট করে বেশ বড় ধরণের একটি অভিযোগ আনেন শুভেন্দু।

এদিন শুভেন্দু বলেন, কোন এক মামলায় অভিযুক্তের আইনজীবীর সঙ্গে কলকাতা হাইকোর্টের কোনও এক বিচারপতি নাকি গোপনে বৈঠক করেছেন। এই প্রসঙ্গে ব্যাখ্যাও দেন শুভেন্দু। তবে কোন মামলা, কোন অভিযুক্ত বা কোন বিচারপতি, এর কোনও উল্লেখ করেননি বিজেপি নেতা।

এদিন শুভেন্দু টুইটে লেখেন, “বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে থাকা একজন দিল্লিতে গিয়ে আদালতে বিচারাধীন বড় কেলেঙ্কারির মামলায় মূল অভিযুক্তের আইনজীবী সঙ্গে সাক্ষাৎ করেছেন। সম্প্রতি এমনই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা উদ্বেগের। দ্রুত এর ব্যাখ্যা প্রয়োজন। গণতন্ত্রের স্বার্থে বিচারবিভাগের স্বাধীনতা-নিরপেক্ষতার সঙ্গে আপোস করা যায় না”।

https://twitter.com/SuvenduWB/status/1421878523153698817

উল্লেখ্য, কিছুদিন আগেই সলিসিটার জেনারেল তুষার মেহেতার বাড়ি হাজির হন শুভেন্দু অধিকারী। এই নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা বা বিতর্ক কিছু কম হয়নি। সেই সময় বিরোধী দলনেতাকে নানান আক্রমণ শানাতে কসুর করেনি শাসক দল।

আরও পড়ুন- ‘বাবুলের সঙ্গে কথা হয়েছে’, দাবী সৌগতর, এবার কী তবে পদ্ম থেকে জোড়াফুলে যাওয়ার পালা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

বলে রাখি, নারদ মামলায় অন্যতম অভিযুক্ত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলারই তদন্তকারী সংস্থা সিবিআই-এর পক্ষের আইনজীবী সলিসিটার জেনারেল হলেন তুষার মেহেতা। শাসকদলের অভিযোগ, এই মামলাকে প্রভাবিত করতেই সলিসিটার জেনারেলের বাড়ি উপস্থিত হন শুভেন্দু।

শুধু তাই-ই নয়, তুষার মেহতার অপসারণের দাবীও তোলে তৃণমূল। এবার পাল্টা কলকাতা হাইকোর্টের এক বিচারপতির সঙ্গে ওই আদালতে বিচারাধীন একটি মামলায় মূল অভিযুক্তের আইনজীবীর বৈঠকের অভিযোগ তুলে শাসকদলকে খানিকটা পালটা চাপ দিলেন শুভেন্দু, এমনটাই মনে করা হচ্ছে।

RELATED Articles