Suvendu Adhikari demand for Mamata Banerjee arrest: ভোট আবহের মধ্যেই ফের নতুন কের অস্বস্তির মধ্যে পড়েছে তৃণমূল। সন্দেশখালির সরবেড়িয়ার তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, বোমা। এই ঘটনায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করা উচিত (Suvendu Adhikari demand for Mamata Banerjee arrest)।
ঠিক কী বলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari demand for Mamata Banerjee arrest)?
গতকাল, শুক্রবার মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে জনসভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভা শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালির ঘটনা নিয়ে মমতাকে তোপ দাগেন তিনি। বলেন, “মমতা ব্যানার্জির গ্রেফতারি দাবী করছি (Suvendu Adhikari demand for Mamata Banerjee arrest)। মমতা ব্যানার্জি ৫৪ দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিল। বসিরহাটের এসপি মেহেদি হাসান, এডিজি সুপ্রতীম সরকার ও এসডিওপি-র গ্রেফতারি দাবী করছি। এই দেশবিরোধী শক্তির সমস্ত অস্ত্র বিদেশি। আরডিএক্সের মতো বিস্ফোরক, যেটা ভয়ঙ্কর কাজে ব্যবহৃত হয়, হিজবুল মুজাহিদিন ও আইসিসের মতো জঙ্গিরা ব্যবহার করে। তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করে জঙ্গি সংগঠন বলে ঘোষণার দাবী করছি (Suvendu Adhikari demand for Mamata Banerjee arrest)। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিমি বা পিএফআইয়ের কোনও তফাৎ নেই”।
শুভেন্দুর কথায়, “এই রাজ্য জতুগৃহ। আমডাঙা, এগরার খাদিকুলে বিস্ফোরণে ট্রেলর দেখেছিলেন, আজ সন্দেশখালিতে গোটা সিনেমাটা দেখা গেল। মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য একা দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূল কংগ্রেসকে জঙ্গি সংগঠন ঘোষণার দাবী রাজ্যের বিরোধী দলনেতা করছে” (Suvendu Adhikari demand for Mamata Banerjee arrest)।
শুভেন্দু এও দাবী করেন যে শাহজাহানের ডেরায় এই অস্ত্র, বোমা মজুতের ঘটনায় পুলিশেরও ভূমিকা রয়েছে (Suvendu Adhikari demand for Mamata Banerjee arrest)। তাঁর দাবী, “এই অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ নিজে যুক্ত। পুলিশ সামনে পিছনে গাড়ি দিয়ে তৃণমূলের অস্ত্র, তৃণমূলের টাকা পাচার করে। গতকালই পুরুল্যার এসপি-র কাছে ২ কোটি টাকা এসেছে জঙ্গলমহলে খরচ করার জন্য। পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনও ফারাক নেই”।
কী ঘটেছে সন্দেশখালিতে?
গতকাল, শুক্রবার বেলার দিকে সন্দেশখালিতে তল্লাশি চালায় সিবিআই। সেখানে শাহজাহানের ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর বোমা ও বিদেশী আগ্নেয়াস্ত্র। জানা গিয়েছে, ওই বাড়ির মেঝে খুঁড়ে নানান মাপের ৭টি রিভলভার আর ৩৫০ কার্তুজ মিলেছে। এই ঘটনায় শোরগোল রাজ্যে। বিরোধীরা তোপ দাগছে শাসক দলকে। এবার শুভেন্দু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবী তুললেন (Suvendu Adhikari demand for Mamata Banerjee arrest)।





