জয়নগরের নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডে দোষীকে ফাঁসিরর সাজা শুনিয়েছে বারুইপুর পকসো আদালত। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু এই সাজার ঘটনায় এখনই নিশ্চিন্ত হতে পারছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আশঙ্কা, কামদুনির মতোই এই দোষীও হাইকোর্টে খালাস পেয়ে যেতে পারে।
জয়নগর কাণ্ডে দোষীকে ফাঁসির সাজা ঘোষণা করার পর শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় এও প্রসঙ্গে লেখেন, “জয়নগর ধর্ষণ ও খুনের রায়কে আমি স্বাগত জানাই। আশা করব যে রাজ্যে নারী ও শিশুদের বিরুদ্ধে অন্যান্য জঘন্য অপরাধ মোকাবিলায় বার বার এমনই ব্যতিক্রম হবে”।
এরপরই কামদুনি মামলার কথা মনে করান শুভেন্দু। লেখেন, “ওই ঘটনায় ৬ জনকে সাজা দিয়েছিল নিম্ন আদালত। তাদের মধ্যে সইফ আলি, আমিনুল আলি ও আনসার আলির ফাঁসির সাজা হয়েছিল। ওই মামলায় হাইকোর্টে রাজ্যের হয়ে ১৪ জন আইনজীবীর লড়াই করার কথা ছিল। কিন্তু হয় তারা মামলা লড়তে অস্বীকার করেছেন নয় আইনজীবী বদলে দেওয়া হয়েছে”।
কামদুনি মামলায় হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে বিরোধী দলনেতা লেখেন, “মহামান্য হাইকোর্ট রায়ে উল্লেখ করেছে এই ঘটনায় আগাম ষড়যন্ত্রের বিষয়টি রাজ্য সরকার সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এর পর ফাঁসির সাজা পাওয়া ৩ জনের মধ্যে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারপতি ও একজনকে খালাস করেছেন। বাকি ৩ আসামীকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে তবে তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ প্রমাণ হয়েছে”।
তাঁর বিস্ফোরক অভিযোগ, “হাইকোর্টের রায়ের পর যারা জেল থেকে মুক্তি পেয়েছেন তারা নিজেদের তৃণমূল কর্মী বলে ঘোষণা করেছেন। তারা পুলিশি নিরাপত্তা পাচ্ছেন”।
As I welcome the Judgement in the Joynagar Rape & Murder Case of a Minor Girl, I hope that this Exception becomes the Rule, while dealing with other heinous crimes against Women and Children in the State.
However Madam CM, why are you so eager to grab credit so early. Let’s wait… https://t.co/kBt6qC3Df6 pic.twitter.com/av6IHjcKPH
— Suvendu Adhikari (@SuvenduWB) December 7, 2024
আশঙ্কা প্রকাশ করে শুভেন্দু বলেন, “আমার আশঙ্কা এই জয়নগর মামলাও কামদুনির পথে হাঁটতে চলেছে। যার ফলে দোষী মুক্তি পেয়ে যেতে পারে”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!