‘ঢাকা থেকে ৩ লক্ষ হাতে টানা রিক্সা কলকাতা দখলের জন্য রওনা দিয়েছে’, বাংলাদেশকে ব্যাঙ্গাত্মক সুরে কটাক্ষ শুভেন্দুর

বাংলাদেশের পরিস্থিতির উন্নতি নেই। সেদেশে উত্তরোত্তর বেড়েই চলেছে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা। ভারতের তরফে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারকে কড়া বিবৃতি দেওয়া হলেও তাদের কোনও হেলদোল নেই। এমন অবস্থায় আবার ভারতকে হুঁশিয়ারি শানিয়েছেন বাংলাদেশের নেতারা। এবার এর জবাবে ব্যঙ্গ করলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।   

বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা হুঁশিয়ারি শানিয়েছেন, চারদিনের মধ্যে নাকি তারা কলকাতা দখল করবে। আবার বিএনপি নেতার দাবী, বাংলা-বিহার-ওড়িশা দখল করবে তারা। অভ্যন্তরীণ সমস্যায় নিজেরাই জর্জরিত বাংলাদেশ। আর সেদেশের নেতাদের এহেন হুঁশিয়ারিতে মুচকি হাসছে ভারত। এবার জবাব দিলেন শুভেন্দু অধিকারী।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আগেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। আর এবার বাংলদেশের কলকাতা দখলের হুঁশিয়ারিতে ব্যঙ্গাত্মক সুরেই বিজেপি নেতা বললেন, “আমি খবর পেয়েছি তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা না দিয়েছে কলকাতা দখলের জন্য। আরে ওদের আছেটা কী ভাই? রাফেল রাখা আছে হাসিমারায়। শুধু আওয়াজ দিতে হবে…। আমি আগেও বলেছি, আজও বলেছি প্যান্টে বাথরুম হবে”।

বলে রাখি, বাংলাদেশের এহেন হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গতকাল, সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড দখল করবেন। আপনার সেই ক্ষমতা নেই। আর আমরা বসে ললিপপ খাব এটা ভাববেন না”। তাঁর কথায়, “আমরা অখণ্ড ভারতবর্ষের। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের সম্পর্ক নেই”।

আরও পড়ুনঃ ‘ওঁর বাবার নাম বাবর নাকি…?’, বাংলায় বাবরি মসজিদ তৈরি করবেন বলায় হুমায়ুন কবীরকে তুমুল ক’টাক্ষ বিজেপির

তবে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সতর্কবার্তা দিয়ে এও বলেন যাতে কেউ কোনও উস্কানিমূলক মন্তব্য বা প্ররোচনার ফাঁদে পা না দেয়। সংবাদমাধ্যমের একাংশ ও বিজেপিকেই পরোক্ষভাবে নিশানা করে তিনি বলেন, “কয়েকটা মিডিয়া যা করছে তা যথাযথ নয়। এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করব। কিন্তু আবেদন করছি যথাযথ থাকুন। আর কিছু ফেক ভিডিও ভাইরাল করা হচ্ছে। একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করছে। রাজনীতি করবেন না”।

RELATED Articles