একদিকে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগান, অন্যদিকে বিজেপি মহিলা কর্মীর উপর নির্মম হামলা, কাঠগড়ায় তৃণমূল

গত রবিবার, ২রা মে ভোটের ফলাফল ঘোষণা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃতীয়বারের জন্য ফের রাজ্যে জিত হাসিল করে নিয়েছে। কিন্তু এরপরই রাজ্যজুড়ে মাথাচাড়া দিয়েছে ফলাফল পরবর্তী হিংসার ছবি। রাজ্যের একাধিক জায়গায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা, এমনকি অনেকের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। এই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদেরই।

‘বাংলা নিজের মেয়েকেই চায়’, এই স্লোগান নিয়েই ভোটের লড়াইয়ে নেমেছিল তৃনমূল। রাজ্যে মহিলা সুরক্ষার জন্য নানান প্রতিশ্রুতি গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই রাজ্যেই বিজেপি মহিলা কর্মীদের উপর নির্মম হামলার ছবি ফুটে উঠল। কাঠগড়ায়? সেই তৃনমূল। শুধুমাত্র বিজেপি কর্মী বলেই কী রাজ্যে তাদের কোনও সুরক্ষা নেই? এই প্রশ্নই উঠে এসেছেন বারবার।

আরও পড়ুন- ভোট ফলাফল পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মী-সমর্থক, প্রতিবাদে ধর্নায় গেরুয়া শিবির, ফের রাজ্যে নাড্ডা

ঘটনাটি ঠিক কী? গতকাল, সোমবার রাতে নন্দীগ্রামের জয়ী প্রার্থী বিজেপির শুভেন্দু অধিকারী একটি ভিডিও টুইট করেন। তাতে দেখা যাচ্ছে, নন্দীগ্রামের কেন্দামাড়ি গ্রামে কিছু মহিলা বিজেপি কর্মীকে নির্মমভাবে মারধর করছে তৃনমূল দুষ্কৃতীরা। শুভেন্দু লেখেন, “মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার বদলে তাদের উপর এভাবে নৃশংস অত্যাচার চালাচ্ছে তৃনমূল। পশ্চিমবঙ্গের আসল পরিবর্তন না করে এটাই কি সাধারণ মানুষের পাওনা?”

https://twitter.com/SuvenduWB/status/1389269736094007300

এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন আসানসোল উত্তরে জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “মাননীয়া এবার তো হত্যালীলা বন্ধ করুন… বাংলার শিক্কা সংস্কৃতি ধুলোয় মিশিয়ে দিয়েছেন আপনি…”।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়াতেও বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। সকলেই আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তাদের অভিযোগ, মমতা সবসময় বাংলার মেয়েদের সুরক্ষা নিয়ে বড়াই করেন। তাহলে, এই সময় তিনি চুপ কেন? কেন কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে।

RELATED Articles